• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া বিএম কলেজে শায়েখে চরমোনাই জুলাই শহীদের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই

মেঘনায় গলাকাটা অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার / ১১৭ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

মেঘনা নদীর বরিশালের হিজলা উপজেলার মেঘনা বাজার সংলগ্ন এলাকা থেকে গলাকাটা অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে হিজলা নৌ পুলিশ।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে হিজলা নৌ পুলিশের ইনচার্জ গৌতম চন্দ্র মন্ডল জানিয়েছেন-হিজলা থানা পুলিশের কাছে খবর পেয়ে রবিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত তিনটার দিকে ঘটনাস্থলে পৌঁছে গলাকাটা অবস্থায় অজ্ঞাত যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

গৌতম চন্দ্র মন্ডল আরও জানিয়েছেন-নিহত যুবকের বয়স ও পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ঘটনাস্থল থেকে একটি জেলে নৌকা জব্দ করা হয়েছে।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। পাশাপাশি লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/