• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম
প্রতিকূল আবহাওয়ায় পিছিয়েছে চরমোনাই অগ্রহায়ণ মাহফিল, নতুন তারিখ ঘোষণা বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দী বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০ কুয়াকাটায় থেকে উদ্ধার নিখোঁজ বিচারক বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন-ভাঙচুর ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

দুর্নীতি ও দুঃশাসন থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে : আবুল খায়ের

আরাফাত বেপারী, হিজলা / ১৮৯ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

দুর্নীতি ও দুঃশাসন নামক অভিশাপ থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারি মহাসচিব মুফতি সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের।

আজ সোমবার, বিকেলে, মেহেন্দিগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ও চর গোপালপুর ইউনিয়নের গণমানুষের সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি বলেন, বিজয়ের ৫৪ বছরে দেশে বারবার ক্ষমতার পালাবদল হয়েছে কিন্তু এদেশের মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত। দেশের জনগণ এখনো শোষণ বঞ্চনার শিকার। সন্ত্রাস, দুর্নীতি ও মাদকের করাল গ্রাসে নিমজ্জিত। বিগত দিনে যারা দেশ পরিচালনা করেছে প্রত্যেকেই দুর্নীতি ও দুঃশাসনের সাথে জড়িত ছিল, আমরা দেখেছি বাংলাদেশেকে বিশ্বমঞ্চে পাঁচবার চ্যাম্পিয়ন করেছে।
এ দেশ থেকে ২৮ লক্ষ ৬০০ কোটি টাকা বিদেশে পাচার করেছে, বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী এই অর্থ দিয়ে ২০০ টি পদ্মা সেতু হত।
তিনি আরো বলেন একটি পদ্মা সেতুরও বাজেট যদি বরিশাল বিভাগে দেয়া হতো তাহলে বরিশাল অঞ্চলের প্রতিটি রাস্তাঘাট চকচকে হতো কিন্তু দুঃখের বিষয় মানুষ তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তিনি জনগণের উদ্দেশ্যে বলেন বাংলাদেশের সকল সমস্যার মূলে একমাত্র দুর্নীতি ও দুঃশাসন নামক অভিশাপ এমতাবস্থায় আগামীর বাংলাদেশকে দুর্নীতি ও দুঃশাসন মুক্ত সুখী সমৃদ্ধ দেশ গড়তে হয় তাহলে জনগনকে ঐক্যবদ্ধভাবে ইসলামকে রাষ্ট্রক্ষমতায় নেয়ার মাধ্যমে দুর্নীতি ও দুঃশাসন নামক অভিশাপ থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন
ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এইচ এম আল আমিন, পৌর শাখার সহ-সভাপতি আব্দুল গনি বেপারি, ইসলামী যুব আন্দোলনন বাংলাদেশ মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশিক্ষণ সম্পাদক ইব্রাহিম হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জাঙ্গালিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা সুলাইমান হোসেন, চর গোপালপুর ইউনিয়ন সভাপতি মুহাম্মদ আমির হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/