• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া বিএম কলেজে শায়েখে চরমোনাই জুলাই শহীদের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই

খালেদা জিয়াকে বাদ দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাস রচনা সম্ভব নয়: রহমাতুল্লাহ

স্টাফ রিপোর্টার / ১২৯ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

 

 

খালেদা জিয়াকে বাদ দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাস কখনোই রচনা করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বরিশাল সদর উপজেলার ৫ নম্বর চরমোনাই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মক্রমপ্রতাপ এলাকায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত স্মরণসভা ও দোয়া-মোনাজাতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রহমাতুল্লাহ বলেন, বাংলাদেশের গণতন্ত্র যখনই সংকটে পড়েছে, তখনই বেগম খালেদা জিয়া গণতন্ত্রের আলোকবর্তিকা হিসেবে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। গণতন্ত্র রক্ষায় তার আপসহীন ভূমিকার কারণেই তাকে বাদ দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাস লেখা অসম্ভব।

তিনি আরও বলেন, খালেদা জিয়া ও গণতন্ত্রকে বারবার নিশ্চিহ্ন করতে যে অপশক্তি চেষ্টা চালিয়েছে, তারাই আজ বাংলাদেশের রাজনীতি থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। বেগম খালেদা জিয়া সম্মানের সঙ্গে বিদায় গ্রহণ করেছেন, কিন্তু জীবিত অবস্থার চেয়েও আজ প্রয়াত খালেদা জিয়া গণতন্ত্রকামী মানুষের কাছে আরও বেশি শক্তিশালী প্রতীক হয়ে উঠেছেন।

তিনি দৃঢ় কণ্ঠে বলেন, বাংলাদেশের গণতন্ত্র ও বেগম খালেদা জিয়াকে ইতিহাস থেকে কেউ কখনো মুছে ফেলতে পারবে না।
স্মরণসভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট সমাজসেবক খন্দকার মোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুস সালাম রাড়ী, ইসমাইল হোসেন আকন( সাবেক সাধারণ সম্পাদক, চরমোনাই ইউনিয়ন বিএনপি),
মোঃ ইয়াসিন সিকদার চুন্নু (সাবেক সিনিয়্র যুগ্ম-আহবায়ক, চরমোনাই ইউনিয়ন বিএনপি) মজিবুর রহমান বাচ্চু, (সাবেক যুগ্ম-আহবায়ক চরমোনাই ইউনিয়ন বিএনপি)
আতিকুর রহমান পান্নু( সাবেক যুগ্ম-আহবায়ক, চরমোনাই ইউনিয়ন বিএনপি)
এইচ এম মাহবুবুর রহমান মামুন, (যুগ্ম সাধারণ সম্পাদক, ২নং ওয়ার্ড বিএনপি)
সহ বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/