• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা, প্রধান আসামির জামিন বরিশালের ৮ কলেজে একাদশে ভর্তি হয়নি কোনো শিক্ষার্থী দুজন মানুষের স্বপ্নে কি যোগাযোগ হওয়া সম্ভব বরিশালে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তিনবন্ধু নিহত

মেহেন্দিগঞ্জে বিএনপি’র শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান 

স্টাফ রিপোর্টার / ২১৫ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

 

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় বিএনপির শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

বুধবার সন্ধ্যায় উপজেলার আলিমাবাদ ইউনিয়নে এ উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলিমাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাস্টার শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা শাখার আমীর ও বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার।

বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম সাইফুর রহমান।

অনুষ্ঠানে আলিমাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রয়াত আব্দুলখালেক মৃধা ও ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি মাইন উদ্দিন মৃধার ভাই বিএনপি নেতা শহীদ মৃধা এবং সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি বেল্লাল হোসেনের নেতৃত্বে শতাধিক বিএনপির নেতাকর্মীরা বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

যোগদানকারী নেতাকর্মীরা জানান, জামায়াতে ইসলামীর আদর্শ ও ন্যায়ভিত্তিক রাজনীতিতে অনুপ্রাণিত হয়ে তারা দলটিতে যোগদান করেছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/