• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম
মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক! হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে গোলাম নবী আলমগীরের সৌজন্য সাক্ষাৎ ‎লোডশেডিং বন্ধের দাবিতে বরিশালে বাসদের বিক্ষোভ ‎নিরাপদ সড়কের দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ দপদপিয়া সেতুতে বাস-থ্রি-হুইলার সংঘর্ষে ববি শিক্ষার্থী ইয়াসিনসহ নিহত ৩, জাতীয় ছাত্রশক্তির শোক দপদপিয়া সেতুতে বাস-থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষ, ববি শিক্ষার্থী সহ নিহত ২

নদী ভাঙ্গন থেকে রক্ষা পাওয়া মানবিক অধিকার: আবুল খায়ের

স্টাফ রিপোর্টার / ১৫৩ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

 

নদী ভাঙ্গন থেকে রক্ষা পাওয়া মানবিক অধিকার বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারি মহাসচিব মুফতি সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের।
আজ বুধবার সকালে, মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের গণমানুষের সাথে সৌজন্য সাক্ষাতের অংশ হিসেবে চর ফেনুয়া অহিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্ষাৎ কালে শিক্ষকগণ নদী ভাঙ্গনের বিষয়ে আলাপ করলে তিনি বলেন নদী ভাঙ্গন থেকে রক্ষা পাওয়া মানবিক অধিকার।
তিনি আরো বলেন অতএব বরিশাল ৪ আসনে আপনাদের সমর্থনে আমি জয় যুক্ত হলে শ্রীপুর সহ হিজলা, মেহেন্দিগঞ্জ, কাজিরহাটের সকল নদী ভাঙ্গন কবলিত এলাকা রক্ষার যথাযথ ব্যবস্থা গ্রহণ করা আমার কর্তব্য হবে বলে মনে করি ইনশাআল্লাহ ।
পরিশেষে তিনি নদী ভাঙ্গন কবলিত এলাকার জন্য দোয়া করে, শ্রীপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী, হাট বাজারের ব্যবসায়ী, শ্রমজীবী ও বিভিন্ন পেশাজীবী মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ও দোয়া প্রার্থনা করেন।

এসময় উপস্থিত ছিলেন
ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার গাজী মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সেক্রেটারি এম এস আল গালিব, এসিস্ট্যান্ট সেক্রেটারি এইচ এম আল আমিন, সংগঠনিক সম্পাদক মাওলানা ইমরান হোসেন আনছারী সহ স্থানীয় নেতৃবৃন্দ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/