• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
দ্রব্যমূল্যের দাম কমায় সরকারের ওপর সন্তুষ্ট জনগণ -রহমাতুল্লাহ নিয়ামতি ইউনিয়নে চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার নতুন সরকারের দৃশ্যমান সাফল্যে বিরোধী মহল বিচলিত: রহমাতুল্লাহ ছাত্রাবাসে অবস্থানরত শিক্ষার্থীদের সম্মানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ইফতার বা‌কেরগঞ্জের ইউপি চেয়ারম্যানের ওপর হামলা ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়েই জুলাই ইতিহাস ভুলে গেলেন : গোলাম পরওয়ার হানিট্রাপ ও চাঁদাবাজির অভিযোগে বরিশালে নারীসহ গ্রেপ্তার ২ সংস্কার বাস্তবায়ন না করার নানা ফন্দি আঁটছে সরকার : নাহিদ তরমুজ আবাদে রেকর্ড করেছে দক্ষিণাঞ্চল

ববি শিক্ষার্থীদের মানববন্ধন

ববি প্রতিনিধি / ৬১ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী শুভ বৈরাগীকে প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে শারীরিক ও সামাজিকভাবে হেনস্তার মাধ্যমে আত্মহত্যায় বাধ্য করা ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেটের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে সংবাদ সম্মেলন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম, বাংলা বিভাগের শিক্ষক ড. শারমিন আক্তার, ড. সঞ্জয় কুমার সরকার, মোহসিনা হোসাইন, শম্পা রানী মজুমদার, সাকিবুল হাসান সাকিব প্রমুখ।
মানববন্ধনে অংশগ্রহণ করা বাংলা বিভাগের শিক্ষার্থী মো. রাজিব বলেন, শুভ বৈরাগী আত্মহত্যা করেনি, তাকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে। আমরা তার মৃত্যুর পর গোপালগঞ্জে গিয়ে তার শরীরে আঘাতের চিহ্ন দেখতে পেয়েছি। এছাড়াও জীবদ্দশায় শুভর ফেসবুক পোস্ট থেকে জানা গেছে, প্রেমের সম্পর্কের জেরধরে তাকে মারধর ও মানসিকভাবে চাঁপ দেওয়া হয়েছিল। যা তাকে চরম হতাশার দিকে ঠেলে দেয়। আমরা দ্রুত দোষীদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
শুভর সহপাঠী শিল্পী বিশ্বাস বলেন, শুভকে যারা আত্মহত্যায় প্ররোচিত করেছে, তাদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতেই আমরা এখানে সমবেত হয়েছি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম বলেন, শুভ আমাদের শিক্ষার্থী ছিল। তাকে যারা আত্মহত্যা করতে বাধ্য করেছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আমরা পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।
মানববন্ধন শেষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিক্ষার্থী শামিম সিকদার তিনটি দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো-দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা, এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সক্রিয় ভূমিকা এবং আগামী এক মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ে একজন স্থায়ী মনোরোগ বিশেষজ্ঞ নিয়োগের দাবি।
উল্লেখ্য, গত ৪ জানুয়ারি বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী শুভ বৈরাগী নিজ বাড়ি গোপালগঞ্জের বৌলতলীতে আত্মহত্যা করেন। মৃত্যুর আগে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে অভিযোগ করেন, প্রেমের সম্পর্কের জেরে তাকে শারীরিক নির্যাতন, ভয়ভীতি প্রদর্শন ও সামাজিকভাবে হেয় করা হয়েছিল। ফেসবুক পোস্টে শুভ বৈরাগী উল্লেখ করেন, গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার বাসিন্দা সঙ্গীতা নামের এক তরুণীর সাথে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিলো। গত ৩১ ডিসেম্বর ওই তরুণীর জন্মদিনে দেখা করতে গেলে তার পরিবারের কয়েকজন সদস্য তাকে আটক করে মারধর করেন। একইসাথে জোরপূর্বক চুরির অভিযোগ এনে একটি ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। যা তাকে গভীর মানসিক চাঁপের মধ্যে ফেলে দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/