• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০ কুয়াকাটায় থেকে উদ্ধার নিখোঁজ বিচারক বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন-ভাঙচুর ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম। শতবর্ষে প্রিয় প্রাঙ্গনে শৈশবের বন্ধুরা

মুফতি ফয়জুল করীমকে বরিশাল-৫ আসন ছেড়ে দিলো বাংলাদেশ খেলাফত মজলিস 

স্টাফ রিপোর্টার / ২৪৬ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

১১ দলীয় জোটের আসন সমঝোতার ভিত্তিতে বরিশাল-৫ (সদর উপজেলা) আসনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি সুলতান মাহমুদ। এর ফলে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি ফয়জুল করিমের জন্য আসনটি ছেড়ে দেওয়া হলো।

জানা গেছে, গত ২৯ ডিসেম্বর মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ তারিখে ১১ দলীয় জোটের বৃহত্তর ঐক্য, সামগ্রিক রাজনৈতিক কৌশল এবং দলীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি এ সিদ্ধান্ত গ্রহণ করেন।

এক বিবৃতিতে মুফতি সুলতান মাহমুদ বলেন, দীর্ঘ এই রাজনৈতিক প্রক্রিয়াজুড়ে বরিশাল-৫ সদর উপজেলা ও মহানগরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং সর্বস্তরের মানুষ যেভাবে শ্রম, সময়, পরামর্শ ও দোয়ার মাধ্যমে তাঁর পাশে থেকেছেন, তার জন্য তিনি সবার প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

তিনি বলেন, জনগণের নিঃস্বার্থ ভালোবাসা, ত্যাগ ও বিশ্বাস তাঁর রাজনৈতিক জীবনের এক অনন্য শক্তি এবং আজীবনের প্রেরণা হয়ে থাকবে। তাঁর মতে, রাজনীতি ব্যক্তি বা পদকেন্দ্রিক নয়; বরং দল, আদর্শ, শৃঙ্খলা ও বৃহত্তর ঐক্যের ওপর প্রতিষ্ঠিত।

মুফতি সুলতান মাহমুদ আরও বলেন, এই বিশ্বাস থেকেই ভবিষ্যতেও দলীয় সিদ্ধান্তের প্রতি পূর্ণ আনুগত্য ও শ্রদ্ধা রেখে ইসলামী মূল্যবোধভিত্তিক ন্যায়ভিত্তিক সমাজ এবং জনকল্যাণমূলক রাজনীতি বাস্তবায়নে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন, ইনশাআল্লাহ।

বিবৃতির শেষাংশে তিনি বরিশাল সদর উপজেলা ও মহানগরের সম্মানিত জনগণের প্রতি আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আন্দোলন-সংগ্রামে, সুখে-দুঃখে যারা শুরু থেকেই তাঁর পাশে ছিলেন, আগামী দিনগুলোতেও তিনি তাঁদের সঙ্গে থেকে মানুষের ন্যায্য অধিকার, মর্যাদা ও কল্যাণে কাজ করে যেতে দৃঢ় প্রতিজ্ঞ।
তিনি মহান আল্লাহ তায়ালার কাছে সবার নিঃস্বার্থ ভালোবাসা কবুল হওয়ার দোয়া করেন।

উল্লেখ্য, মুফতি সুলতান মাহমুদ ১১ দলীয় জোটের অন্যতম শরীক বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী হিসেবে বরিশাল-৫ (সদর) আসনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/