• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক! হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে গোলাম নবী আলমগীরের সৌজন্য সাক্ষাৎ ‎লোডশেডিং বন্ধের দাবিতে বরিশালে বাসদের বিক্ষোভ ‎নিরাপদ সড়কের দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ দপদপিয়া সেতুতে বাস-থ্রি-হুইলার সংঘর্ষে ববি শিক্ষার্থী ইয়াসিনসহ নিহত ৩, জাতীয় ছাত্রশক্তির শোক দপদপিয়া সেতুতে বাস-থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষ, ববি শিক্ষার্থী সহ নিহত ২

ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গড়তে বাংলাদেশ থেকে দুর্নীতি ও দুঃশাসনকে কবর দিতে হবে:আবুল খায়ের

স্টাফ রিপোর্টার / ২২৯ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গড়তে বাংলাদেশ থেকে দুর্নীতি ও দুঃশাসনকে কবর দিতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারি মহাসচিব মুফতি সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের।

তিনি বলেন, সাম্য মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এদেশ স্বাধীন হয়েছিল। কিন্তু বিজয়ের ৫৪ বছর পরেও এদেশের মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত। দেশের জনগণ এখনো শোষণ বঞ্চনার শিকার। সন্ত্রাস, দুর্নীতি ও মাদকের করাল গ্রাসে নিমজ্জিত। এমতাবস্থায় আগামীর বাংলা বৈষম্যহীন বাংলা, শোষণ বঞ্চনা মুক্ত বাংলা, ও ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গড়তে বাংলাদেশ থেকে দুর্নীতি ও দুঃশাসনকে কবর দিতে হবে।

তিনি আরো বলেন ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গড়তে হলে, ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিতে হবে। এজন্য সকলকে একযোগে মিলেমিশে কাজ করতে হবে।
আজ বৃহস্পতিবার, সকালে
মেহেন্দিগঞ্জের পাতারহাট বন্দরে ব্যবসায়ী শ্রমজীবী পথচারী ও জনতার সাথে সৌজন্য সাক্ষাৎ কালে তিনি এ সমস্ত কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন
ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার গাজী মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সেক্রেটারি এম এস আল গালিব, এসিস্ট্যান্ট সেক্রেটারি এইচ এম আল আমিন, সংগঠনিক সম্পাদক মাওলানা ইমরান হোসেন আনছারী, প্রচার ও দাওয়া সম্পাদক মাওলানা নুরুল আলম, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা তামিমুল ইসলাম, ছাত্রনেতা সাকিবুল ইসলাম, এইচ এম মাইন উদ্দিন সহ স্থানীয় নেতৃবৃন্দ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/