• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম
দ্রব্যমূল্যের দাম কমায় সরকারের ওপর সন্তুষ্ট জনগণ -রহমাতুল্লাহ নিয়ামতি ইউনিয়নে চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার নতুন সরকারের দৃশ্যমান সাফল্যে বিরোধী মহল বিচলিত: রহমাতুল্লাহ ছাত্রাবাসে অবস্থানরত শিক্ষার্থীদের সম্মানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ইফতার বা‌কেরগঞ্জের ইউপি চেয়ারম্যানের ওপর হামলা ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়েই জুলাই ইতিহাস ভুলে গেলেন : গোলাম পরওয়ার হানিট্রাপ ও চাঁদাবাজির অভিযোগে বরিশালে নারীসহ গ্রেপ্তার ২ সংস্কার বাস্তবায়ন না করার নানা ফন্দি আঁটছে সরকার : নাহিদ তরমুজ আবাদে রেকর্ড করেছে দক্ষিণাঞ্চল

বাউফল আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন পাঁচজন

হারুন অর রশিদ, বাউফল প্রতিনিধি / ৭৬ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ বাউফল আসনে ১০ জনের মধ্যে মনোনয়ন ফরম জমা দিয়েছেন পাচজন।
বেলা দেড়টার দিকে বিএনপি মনোনীত  ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক এমপি শহিদুল আলম তালুকদার মনোনয়নপত্র জমা দান কালে  তার সাথে  জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান টোটন, ছালমা আলম সহ বাউফল উপজেলা ও পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর উপস্থিত ছিলেন।
বেলা ২ টার দিকে জামাতে ইসলামের মনোনীত  দাঁড়িপালা মার্কার প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক  ড. শফিকুল ইসলাম মাসুদ মনোনয়নপত্র জমাদানন কালে  তার সাথে উপজেলা জামায়াতে ইসলামী সভাপতি সম্পাদক,  মহিলা নেত্রী সহ  সহযোগী সংগঠনের  নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 এ ছাড়াও ইসলামি আন্দোলনের মালেক হোসেন, আমার বাংলাদেশ (এবি) পার্টির মো. রুহুল আমিন।, গণঅধিকার পরিষদের মো. হাবিবুর রহমান মনোনয়ন জমা দেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/