• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম। শতবর্ষে প্রিয় প্রাঙ্গনে শৈশবের বন্ধুরা প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত : স্পিকার বরিশালে ঝটিকা মিছিলের পূর্বে ব্যানারসহ ছাত্রলীগের সাত কর্মী আটক

রাজাপুরে সফল জননী পুরষ্কার পেলেন আনোয়ারা খানম

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি / ১৩৩ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

আদম্য নারী পুরষ্কার ২০২৫ এ ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা পর্যায়ে সফল জননী পুরষ্কার পেয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও নয়া দিগন্ত পত্রিকার সিটি এডিটর আবু সালেহ আকন এবং বাংলা টিভি ঝালকাঠি জেলা প্রতিনিধি আবু সায়েম আকন এর মা আনোয়ারা খানম।

“নারী-কন্যার প্রতি সহিংসতা বন্ধ্যে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিশ্চিত করি” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপন অনুষ্ঠানে এ পুরষ্কার প্রদান করা হয়।

এ উপলক্ষে ৯ ডিসেম্বর সকাল ১০ টা ১৫ মিনিটের সময় রাজাপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে একটি র‍্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অদম্য নারীর পুরষ্কারের আওতায় তিনটি ক্যাটাগরিতে তিন জনকে পুরষ্কার প্রদান করা হয়। এতে বাকি দুইটি ক্যাটাগরির শিক্ষা ও চাকুরি ক্যাটাগরিতে ইউরেকা নুর মিলি এবং আর্থনৈতিক ভাবে স্বচ্ছলতা ক্যাটাগরিতে সৈয়দা মাহফুজা আক্তার কে পুরষ্কৃত করা হয়।

মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে আয়শা সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ। এছাড়াও জাইকা কর্মকতা মোঃ ইমরান আলী’র সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা শাহিদা শারমিন আফরোজ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাংবাদিক আবু সায়েম আকন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/