• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

ঢাকা যাত্রাবাড়ী থানার মামলায় ভোলায় আওয়ামী লীগ নেতা রাসেল খা গ্রেপ্তার

এইচ আর সুমন , ভোলা / ১৮৪ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

 

ঢাকা যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া মামলায় ভোলা থেকে গ্রেপ্তার হয়েছেন রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাসেল খা। মঙ্গলবার রাত্র ২টার সময় ভোলা পৌরসভার হ্যালিপ্যাড রোডের নিজ বাসা থেকে ভোলা সদর মডেল থানা পুলিশ তাকে আটক করে।

আটক রাসেল খা রাজাপুর ইউনিয়নের মৃত সামছল হক খানের ছেলে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, জুলাই–আগস্ট মাসে দায়ের হওয়া যাত্রাবাড়ী থানার মামলা নং–৭৭–১১- ২৪এর ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে ভোলা সদর মডেল থানার ওসি হাসনাইন পারভেজ বলেন, যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলার ভিত্তিতে রাসেল খাকে আটক করা হয়েছে।

থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জিয়াউদ্দিন বলেন, ঢাকার যাত্রাবাড়ী থানার মামলায় মাহমুদ হক রাসেলখা নামের একজনকে আমরা গ্রেপ্তার করেছি। আইনগত প্রক্রিয়া অনুযায়ী তাকে আদালতে পাঠানো হয়েছে। পরবর্তী ব্যবস্থা আদালত গ্রহণ করবে।
গ্রেপ্তারের পর তাকে আদালতে প্রেরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/