• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম

ভোলা- বরিশাল সেতুর দাবিতে নগরীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার / ১৬৭ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

ভোলা- বরিশাল সেতু নির্মানের দাবিতে বরিশাল নগরীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ১ ডিসেম্বর সোমবার সকাল ১০টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে এই মানববন্ধনের আয়োজন করে বরিশালস্থ ভোলা জেলা জনকল্যাণ সমিতি।
সমিতির উপদেষ্টা ও বরিশালের  সাবেক অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নুরুল আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সরকারি বিএম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ফজলুল হক, শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডা. আবদুর রশিদ, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সমিতির সাবেক সাধারণ সম্পাদক আযাদ আলাউদ্দীন, বরিশাল সিটি করপোরেশনের কর্মকর্তা ও সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন,
সমিতির বর্তমান সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান, স্পার্ক গ্রুপের চেয়ারম্যান আনোয়ার হোসাইন খান, কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম, ইসলামী ব্যাংক বরিশাল শাখার প্রিন্সপাল অফিসার সৈয়দ মোহাম্মদ জাকির হোসাইন, বিএম কলেজস্থ ভোলা জেলা ছাত্র- ছাত্রী  কল্যাণ পরিষদের সংগঠক কামরুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে ভোলা-বরিশাল সেতুর নির্মান কাজ শুরু করার জন্য দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/