• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দী বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০ কুয়াকাটায় থেকে উদ্ধার নিখোঁজ বিচারক বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন-ভাঙচুর ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম।

সন্ধ্যা নদী গ্রাস করেছে জমিসহ বসত ঘর

সুজন মোল্লা, বানারীপাড়া / ১৫৬ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

বরিশালের বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদীগর্ভে জমিসহ গাছপালা ও বসতঘর বিলীন হয়ে গেছে। জানা গেছে, বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নে শুক্রবার (২১ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটেছে।

বাইশারি এলাকার বাসিন্দা ওয়াসিম মৃধা বলেন, শুক্রবার সকাল আটটার দিকে ভাঙন শুরু হয়। চলমান ভাঙনে প্রায় ৫০ শতক জায়গা নদীগর্ভে বিলীন হয়েছে।

এতে আমার চাচা শ্বশুর মো. আবু বকর ঘরামীর বসতঘর ও বহু গাছপালা সম্পূর্ণ নদীতে বিলীন হয়ে গেছে। এখন ভাঙনের অপেক্ষায় আমার শ্বশুরের ঘর।

আবু বকর ঘরামী জানান, আমাদের মাথাগোঁজার শেষ আশ্রয়স্থলটুকু নদীতে চলে গেছে। পরিবার পরিজন নিয়ে কীভাবে আমরা জীবন যাপন করবো? জায়গা জমি, বসতঘর হারিয়ে আজ আমরা সহায়-সম্বলহীন!

এদিকে বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও ভূক্তভোগী পরিবারের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/