• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা, প্রধান আসামির জামিন বরিশালের ৮ কলেজে একাদশে ভর্তি হয়নি কোনো শিক্ষার্থী দুজন মানুষের স্বপ্নে কি যোগাযোগ হওয়া সম্ভব বরিশালে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তিনবন্ধু নিহত

চিহ্নিত অপরাধী বাদে ধানের শীষের দরজা দল-মত নির্বিশেষে সকল ভোটারের জন্য খোলা থাকবে : জহির উদ্দিন স্বপন

স্টাফ রিপোর্টার / ১৩০ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

চিহ্নিত অপরাধী বাদে ধানের শীষের দরজা দল-মত নির্বিশেষে সকল ভোটারের জন্য খোলা থাকবে : জহির উদ্দিন স্বপন
গৌরনদীতে বিশাল জনসভায় ধানের শীষের পক্ষে ভোট চাইলেন বিএনপির যুগ্ম-মহাসচিব হুমায়ুন কবির

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশালের গৌরনদী সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব হুমায়ুন কবির।

সভায় সভাপতির বক্তব্যে জহির উদ্দিন স্বপন বলেন, “চিহ্নিত অপরাধী বাদে ধানের শীষের দরজা দল-মত নির্বিশেষে সকল ভোটারের জন্য খোলা থাকবে।” প্রধান অতিথি হুমায়ুন কবির বলেন, “ধানের শীষের বিজয় বরিশাল-১ আসন থেকেই শুরু হবে।”

সভায় আরও বক্তব্য রাখেন বরিশাল জেলা উত্তর বিএনপির আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ, সদস্য সচিব মিজানুর রহমান মুকুলসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ শহীদ ইলিয়াস, ইমরান, জামালসহ ৪ জুলাইয়ের চার শহীদ ও সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভায় বক্তারা তারেক রহমানের প্রস্তাবিত “রাষ্ট্রমেরামতের ৩১ দফা”-কে আগামী বাংলাদেশের নীলনকশা হিসেবে উল্লেখ করে বলেন, এটি একটি দুর্নীতিমুক্ত, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের পরিকল্পনা।

তারা আরও বলেন, বিএনপির রাজনীতি ক্ষমতার নয়—জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম। আগামী নির্বাচনে প্রশাসনিক হস্তক্ষেপ ও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান নেতারা।

সভা শেষে নেতাকর্মীরা তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ও স্বাধীনতা পুনরুদ্ধারের লড়াইকে বেগবান করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/