• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম। শতবর্ষে প্রিয় প্রাঙ্গনে শৈশবের বন্ধুরা প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত : স্পিকার বরিশালে ঝটিকা মিছিলের পূর্বে ব্যানারসহ ছাত্রলীগের সাত কর্মী আটক

মেহেন্দিগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূ ও শাশুড়িকে পিটিয়ে আহত

স্টাফ রিপোর্টার / ১৪৬ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

 

বরিশালের মেহেন্দিগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূ ও তার শাশুড়িকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে স্বামী ও তার স্বজনরা। আহত গৃহবধূ ও শাশুড়িকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার উলানিয়া ইউনিয়নের আশা গ্রামে।

আহত গৃহবধূ আফরিনের পরিবার জানায়, চলতি বছরের জুন মাসে উলানিয়া এলাকার নাসির আহমেদ বাবুর্চির ছেলে মোস্তফা বাবুর্চির সঙ্গে আফরিনের বিয়ে হয়। বিয়ের সময় জামাইকে স্বর্ণের চেইন, আংটি, ঘড়ি ও ঘরের আসবাবপত্রসহ প্রয়োজনীয় উপহার দেওয়া হয়। তবে বিয়ের পর থেকেই স্বামী মোস্তফা বাবুর্চি যৌতুকের জন্য আফরিনের পরিবারের ওপর চাপ সৃষ্টি করতে থাকে।

শুক্রবার বিকেলে মোস্তফা বাবুর্চি মোটরসাইকেল কেনার জন্য তিন লাখ টাকা যৌতুক দাবি করে। এ টাকা দিতে অস্বীকৃতি জানালে সে আফরিনের ওপর লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে। খবর পেয়ে আফরিনের মা সামসুন নাহার মেয়েকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও পিটিয়ে আহত করা হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে কর্তব্যরত চিকিৎসক গুরুতর অবস্থায় তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার ওসি ফকরুল ইসলাম জানান, “আমি ছুটিতে ছিলাম। এ বিষয়ে থানায় অভিযোগ পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/