• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা, প্রধান আসামির জামিন বরিশালের ৮ কলেজে একাদশে ভর্তি হয়নি কোনো শিক্ষার্থী দুজন মানুষের স্বপ্নে কি যোগাযোগ হওয়া সম্ভব

হিজলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার 

মোঃ আরাফাত বেপারী, হিজলা প্রতিনিধি / ১৪৬ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

বরিশালের হিজলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বড়জালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনায়েত হোসেন হাওলাদারকে গ্রেফতার করেছেন পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের নিজ কার্যালয় থেকে হিজলা থানার পুলিশ তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউনিয়ন পরিষদের সদস্যরা জানান, গতকাল বেলা সাড়ে ১১টার সময়ে হিজলা থানার এস আই মাহমুদুল হাসানের নেতৃত্বের চেয়ারম্যানকে আটক করে নিয়ে যায়। তাকে আটক করার কারণ জানতে চাই এসআই মাহমুদুল হাসান আমাদের কিছু জানাননি।

এনায়েত হোসেন হাওলাদারের স্ত্রী আসমা বেগম জানান, তার নামে একটি রাজনীতি মামলা আছে। ওই মামলায় তিনি জামিনে রয়েছে। আজকে তাকে বিনা কারণে হিজলা থানা পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়।

ওসি জানান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন হাওলাদারের বিরুদ্ধে জুলাই আন্দোলনকারীদের উপর হামলা অভিযোগে একাধিক মামলা রয়েছে। তাই তাকে গ্রেফতার করা হয়েছে। যাচাই বাছাই শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/