• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা, প্রধান আসামির জামিন বরিশালের ৮ কলেজে একাদশে ভর্তি হয়নি কোনো শিক্ষার্থী দুজন মানুষের স্বপ্নে কি যোগাযোগ হওয়া সম্ভব বরিশালে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তিনবন্ধু নিহত

বাউফলে জলবায়ু -ন্যায়বিচার বিষয়ক ওরিয়েন্টেশন

বাউফল প্রতিনিধি / ১১০ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

পটুয়াখালীর বাউফলে   নারীর নেতৃত্বের উন্নয়ন, জেন্ডার অন্তর্ভুক্তি এবং জলবায়ু, ন্যায়বিচার বিষয়ক  ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।  “জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন (গেটকা)” ওরিয়েন্টেশনের আয়োজন করেন।
 আজ (১৪/১০/২৫ ইং)  মঙ্গলবার সকাল ১০ টায় বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এ কর্মশালায় উপজেলা লোকমোর্চা সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) ও ওয়েভ ফাউন্ডেশন ও বাংলাদেশস্থ সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা  সার্বিক সহযোগিতা করেন।
ওরিয়েন্টেশনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় নারীর অংশগ্রহণ ও নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিত হলে টেকসই উন্নয়ন সম্ভব হবে।
এসময় স্থানীয় পর্যায়ে খাল খনন, ট্রলি চলাচল, বর্জ্য ব্যবস্থাপনা, বাল্যবিবাহ, নারী নির্যাতন ও জনস্বাস্থ্য সমস্যা নিয়েও বিস্তর আলোচনা হয়। অংশগ্রহণকারীরা এসব সামাজিক সমস্যা সমাধানে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
সভায় বক্তব্য রাখেন আরডিএস প্রতিনিধি আবদুল খালেক, তিনি স্থানীয় সরকার প্রতিনিধিদের ঐচ্ছিক কার্যাবলী ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনএসএস উপজেলা কো-অর্ডিনেটর মোসা. নিলুফা ইয়াসমিন। বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণমূলক নেতৃত্ব গড়ে তুলতে গেটকা প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/