• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম
দ্রব্যমূল্যের দাম কমায় সরকারের ওপর সন্তুষ্ট জনগণ -রহমাতুল্লাহ নিয়ামতি ইউনিয়নে চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার নতুন সরকারের দৃশ্যমান সাফল্যে বিরোধী মহল বিচলিত: রহমাতুল্লাহ ছাত্রাবাসে অবস্থানরত শিক্ষার্থীদের সম্মানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ইফতার বা‌কেরগঞ্জের ইউপি চেয়ারম্যানের ওপর হামলা ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়েই জুলাই ইতিহাস ভুলে গেলেন : গোলাম পরওয়ার হানিট্রাপ ও চাঁদাবাজির অভিযোগে বরিশালে নারীসহ গ্রেপ্তার ২ সংস্কার বাস্তবায়ন না করার নানা ফন্দি আঁটছে সরকার : নাহিদ তরমুজ আবাদে রেকর্ড করেছে দক্ষিণাঞ্চল

নৌ-পুলিশের ধাওয়ায় নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

প্রতিনিধি / ৬১ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

বাউফলে নৌ-পুলিশের ধাওয়া খেয়ে তেঁতুলিয়া নদীতে ঝাঁপ দেওয়া রাসেল খান (৩২) নামের এক যুবকের লাশ   তিন দিন পর  উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তার স্বজনরা   উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরওয়াডেল এলাকার তেঁতুলিয়া নদীর বাতিঘর পয়েন্ট থেকে তার লাশ উদ্ধার করে ।
জানাগেছে, গত শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যার দিকে নিষেধাজ্ঞা অমান্য করে রাসেল খান তিন বন্ধুসহ একটি ট্রলারে করে তেঁতুলিয়া নদীতে ইলিশ কিনতে যান। এসময় নৌ-পুলিশের ধাওয়া খেলে তিনি নদীতে ঝাঁপ দেন এবং এরপর থেকে নিখোঁজ ছিলেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুড়ি দল উদ্ধার অভিযান চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি।
রাসেল খান উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বড় ডালিমা গ্রামের ইউসুফ খানের ছেলে। তিনি পেশায় একজন দর্জি ছিলেন এবং স্থানীয় বড় ডালিমা ব্রিজ এলাকায় তার একটি  দোকান আছে। মৃত রাসেল খানের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতারুজ্জামান সরকার বলেন, “লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে নৌ ফাঁড়ির পুলিশ অবস্থান করছে। স্বজনদের  সঙ্গে কথা বলে লাশের ময়না তদন্তের  সিদ্ধান্ত নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/