• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম
প্রতিকূল আবহাওয়ায় পিছিয়েছে চরমোনাই অগ্রহায়ণ মাহফিল, নতুন তারিখ ঘোষণা বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দী বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০ কুয়াকাটায় থেকে উদ্ধার নিখোঁজ বিচারক বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন-ভাঙচুর ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

যৌথ অভিযান: মেঘনায় ২২ লাখ মিটার অবৈধ জালসহ আটক ২৭

স্টাফ রিপোর্টার / ১০৯ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

বরিশালের হিজলায় যৌথ অভিযান চালিয়ে ২২ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পাশাপাশি ইলিশ শিকারে নিষেধাজ্ঞা অমান্য করায় ২৭ জনকে আটক করা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) হিজলার শান্তির বাজার, চর বাউসিয়া, বোম্বে শহর সংলগ্ন মেঘনা নদী ও খালে বাংলাদেশ সেনাবাহিনী, কোস্ট গার্ড ও নৌ পুলিশ সদস্যদের সহযোগীতায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম জানান, মেঘনা নদীতে নৌ পুলিশ ও কোস্টগার্ড অভিযান চালালে অসাধু জেলেরা শান্তির বাজার, চর বাউসিয়া, বোম্বে শহর সংলগ্ন খালগুলোতে অবস্থান নেয়। তখন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতায় সেখানে অভিযান চালিয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ২৭ জনকে আটক করা হয়। পাশাপাশি ২২ লাখ অবৈধ কারেন্ট জাল ও ১২ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/