• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক! হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে গোলাম নবী আলমগীরের সৌজন্য সাক্ষাৎ

মেঘনায় যৌথ অভিযান: ২২ লাখ মিটার অবৈধ জালসহ আটক ২৭

বেপারী আরাফাত / ১২৫ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

বরিশালের হিজলায় যৌথ অভিযান চালিয়ে ২২ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

 

পাশাপাশি ইলিশ শিকারে নিষেধাজ্ঞা অমান্য করায় ২৭ জনকে আটক করা হয়েছে।

 

সোমবার (১৩ অক্টোবর)হিজলার শান্তির বাজার, চর বাউসিয়া, বোম্বে শহর সংলগ্ন মেঘনা নদী ও খালে বাংলাদেশ সেনাবাহিনী, কোস্ট গার্ড ও নৌ পুলিশ সদস্যদের সহযোগীতায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে।

 

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম জানান, মেঘনা নদীতে নৌ পুলিশ ও কোষ্টগার্ড অভিযান চালালে অসাধু জেলেরা শান্তির বাজার, চর বাউসিয়া, বোম্বে শহর সংলগ্ন খালগুলোতে অবস্থান নেয়। তখন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সহযোগীতায় সেখানে অভিযান চালিয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ২৭ জনকে আটক করা হয়। পাশাপাশি ২২ লাখ অবৈধ কারেন্ট জাল ও ১২ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

 

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/