• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম। শতবর্ষে প্রিয় প্রাঙ্গনে শৈশবের বন্ধুরা প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত : স্পিকার বরিশালে ঝটিকা মিছিলের পূর্বে ব্যানারসহ ছাত্রলীগের সাত কর্মী আটক কাবা শরিফে শপথ করিয়েও পরকীয়া থেকে ফেরাতে পারেননি স্ত্রীকে, প্রবাসীর অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগ! বরিশালে ৩৫ হাজার টাকায় বিক্রি ৪৫ দিনের শিশুকন্যা, স্কুলশিক্ষিকাসহ তিন নারী কারাগারে বরিশালে নিস্পত্তিকৃত মাদক মামলার আলামত পুড়িয়ে ধ্বংস

ভোলার চরফ্যাশনে পাঁচ শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন

এইচ আর সুমন , ভোলা / ৪৭২ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ কর্তৃক জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে ভোলা জেলার দশটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে চরফ্যাশন উপজেলার পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের নামও পরিবর্তন করা হয়েছে।

রোববার (১২ অক্টোবর) প্রকাশিত ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ভোলা সদর, তজুমদ্দিন, লালমোহন, চরফ্যাশন ও মনপুরা উপজেলায় অবস্থিত মোট ১০টি প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে নতুন নাম অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে তালিকার ৯ থেকে ১৩ নম্বর পর্যন্ত চরফ্যাশন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান।

চরফ্যাশনের পরিবর্তিত নামগুলো হলো—

১️. অধ্যক্ষ নজরুল ইসলাম টিচার্স ট্রেনিং কলেজ-এর নতুন নাম ভোলা টিচার্স ট্রেনিং কলেজ।
২️. দুলারহাট থানার আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজ-এর নতুন নাম ওসমানগঞ্জ ইউনাইটেড কলেজ।
৩️. দুলারহাট থানার নীলিমা জ্যাকব মহিলা কলেজ-এর নতুন নাম দুলারহাট মডেল কলেজ।
৪️. দক্ষিণ আইচা থানার দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ-এর নতুন নাম দক্ষিণ আইচ কলেজ।
৫️. হাজারীগঞ্জ ইউনিয়নের অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ-এর নতুন নাম চেয়ারম্যান বাজার আইডিয়াল কলেজ।

উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের মাধ্যমে নাম পরিবর্তনের পর এসব প্রতিষ্ঠান এখন থেকে নতুন নামেই সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/