• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

বরিশালে বিশ্ব ডাক দিবস উদ্‌যাপন

স্টাফ রিপোর্টার / ৯৭ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

“জনগণের জন্য ডাক: স্থানীয় পরিষেবা, বৈশ্বিক পরিসর” প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় বরিশালেও বিশ্ব ডাক দিবস উদযাপিত হয়। দিবসটি উপলক্ষে আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ ডাক বিভাগ বরিশাল একটি বর্ণাঢ্য র‌্যালি আয়োজন করে। ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মোঃ মনজুরুল আলম র‌্যালির নেতৃত্ব দেন ।

র‌্যালি শেষে ডেপুটি পোস্টমাস্টার জেনারেল বলেন, বর্তমানে ডাক বিভাগ শুধু চিঠিপত্র আদান-প্রদানের মধ্যে সীমাবদ্ধ নয়। ডাক সার্ভিসে প্রযুক্তিনির্ভর নিত্য নতুন সেবা যুক্ত হয়েছে। ফলে গ্রাহকগণ সহজে তাদের মূল্যবান ডকুমেন্টস পোস্ট করার পর Track & Tracing এর মাধ্যমে ডকুমেন্টের অবস্থান এবং প্রাপকের নিকট বিলির কনর্ফামেশন জানতে পারেন।

তিনি আরও বলেন, ডাক বিভাগ ইতোমধ্যে তথ্য প্রযুক্তি নির্ভর ইলেক্ট্রনিক মানি অর্ডার সার্ভিস, পোস্টাল ক্যাশ কার্ড, নগদ, ই-কমার্স সার্ভিস, গ্রামীণ এলাকায় ডিজিটাল পোস্ট অফিস সার্ভিস, স্পিড পোস্ট অফিস সার্ভিস ও ডিএমএস সার্ভিস চালু করেছে। তথ্য প্রযুক্তি সুবিধা প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ ডাক বিভাগ গ্রামীণ ডাকঘরগুলোতে ইতোমধ্যে অগ্রাধিকারভিত্তিক প্রকল্প “Post-e-center for rural community” বাস্তবায়ন করা হয়েছে। যা বর্তমানে ডিজিটাল ডাকঘর নামে পরিচিত।

সহকারী পোস্টমাস্টার জেনারেল মোঃ আব্দুর রশিদ, সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি ও ডাক বিভাগের কর্মচারীগণ র‌্যালিতে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/