• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম। শতবর্ষে প্রিয় প্রাঙ্গনে শৈশবের বন্ধুরা প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত : স্পিকার বরিশালে ঝটিকা মিছিলের পূর্বে ব্যানারসহ ছাত্রলীগের সাত কর্মী আটক

বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত শিক্ষক

আব্দুল মান্নান তৌহিদ, ঝালকাঠি প্রতিনিধি / ২০২ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

ঝালকাঠি-বরিশাল মহাসড়কের প্রতাপ এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আগুন ধরে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার বিকেল পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঝালকাঠি বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় সাকুরা পরিবহনের একটি বাস। পথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে আগুন ধরে যায় এবং মুহূর্তেই আগুন বাসে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত মোটরসাইকেল আরোহীকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কিছুক্ষণ পর তিনি মারা যান।

ঝালকাঠি ফায়ার সার্ভিসের পরিদর্শক শ্রীবাস বাড়ৈ বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হলেও মোটরসাইকেলটি সম্পূর্ণ পুড়ে গেছে। দুর্ঘটনার সময় বাসের যাত্রীরা দ্রুত নামতে পারায় বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/