• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম। শতবর্ষে প্রিয় প্রাঙ্গনে শৈশবের বন্ধুরা প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত : স্পিকার বরিশালে ঝটিকা মিছিলের পূর্বে ব্যানারসহ ছাত্রলীগের সাত কর্মী আটক

মেঘনায় মা ইলিশ সংরক্ষণ অভিযান অব্যাহত

আরাফাত বেপারী, হিজলা / ৩৬৮ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে টানা তিন দিন ধরে চলছে মা ইলিশ সংরক্ষণে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট বাহিনীর যৌথ অভিযান। দিন-রাত উপজেলার মেঘনা নদীর মূল পয়েন্টগুলোতে নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রেখেছে টাস্কফোর্স সদস্যরা।

উপজেলা প্রশাসনের নেতৃত্বে মৎস্য অধিদপ্তর, হিজলা থানা পুলিশ, নৌ পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা একযোগে অংশ নিচ্ছেন এই অভিযান পরিচালনায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস সিকদার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নৌ) ইমরান হোসেন মোল্লা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, হিজলা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম , কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মোঃ সাইফুল ইসলাম, এবং নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ গৌতম চন্দ্র মন্ডল সরাসরি অভিযান পরিচালনা করেন।

অভিযানে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হিজলা গৌরবদী ইউনিয়নের অন্তরবাম মাছ ঘাট এলাকার খৈলার চর খালটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। প্রশাসনের ধারণা, এই খাল দিয়ে সংঘবদ্ধ একটি চক্র প্রায় প্রতি রাতেই অবৈধভাবে ইলিশ শিকার করতো।

দিনভর অভিযানে ১৯,৫০০ মিটার কারেন্ট জাল ও প্রায় ২০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছ স্থানীয় কয়েকটি এতিমখানায় বিতরণ করা হয় এবং জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিয়াস সিকদার জানান, মা ইলিশ রক্ষায় প্রশাসনের এই অভিযান চলমান থাকবে। অবৈধভাবে মাছ শিকার বা পরিবহনের সাথে কেউ যুক্ত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/