• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম
দ্রব্যমূল্যের দাম কমায় সরকারের ওপর সন্তুষ্ট জনগণ -রহমাতুল্লাহ নিয়ামতি ইউনিয়নে চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার নতুন সরকারের দৃশ্যমান সাফল্যে বিরোধী মহল বিচলিত: রহমাতুল্লাহ ছাত্রাবাসে অবস্থানরত শিক্ষার্থীদের সম্মানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ইফতার বা‌কেরগঞ্জের ইউপি চেয়ারম্যানের ওপর হামলা ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়েই জুলাই ইতিহাস ভুলে গেলেন : গোলাম পরওয়ার হানিট্রাপ ও চাঁদাবাজির অভিযোগে বরিশালে নারীসহ গ্রেপ্তার ২ সংস্কার বাস্তবায়ন না করার নানা ফন্দি আঁটছে সরকার : নাহিদ তরমুজ আবাদে রেকর্ড করেছে দক্ষিণাঞ্চল

বাউফলে নির্মাণ সড়কে বালুস্তুপ, সিএনজি উল্টে আহত ৪

বাউফল প্রতিনিধি / ৯৬ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

পটুয়াখালীর বাউফল আঞ্চ‌লিক মহাসড়কে নির্মাণ কা‌জের বালুস্তুপ করে  ফে‌লে রাখেন মো রা‌জিব হো‌সেন না‌মের স্থানীয় এক ইউপি সদস‌্য। ওই বালুস্তুপের সা‌থে ধাক্কা লে‌গে এক‌টি ‌সিএনজি  রাস্তার পা‌শে ছিট‌কে প‌রে চারজন গুরুতর আহত হয়।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার মদনপুরা ইউনিয়নের দ্বিপাশা গ্রামের রহমানিয়া কাসেমুল উলুম কওমী মাদ্রাসা সংলগ্ন এলাকায় এঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহতরা হলেন, যাত্রী সি‌দ্দিকুর রহমান(৪৫), রেদওয়ান(৩০), মুসা(১০) ও সিএনজি চালক কামাল হো‌সেন। এঘটনায় হাবিব(৫৫) না‌মের এক ব‌্যা‌ক্তি‌কে গুরুতর আহত অবস্থায় ব‌রিশাল শের-ই বাংলা মে‌ডি‌কেল ক‌লে‌জ হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকতারুজ্জামান সরকার বলেন, পাশের একটি সংস্কার কাজের বালুর স্তূপ মহাসড়কের মাঝেই রাখা ছিল। দ্রুতগতিতে আসা সিএনজির এক চাকা ওই বালুর স্তূপে উঠে যাওয়ায় চালক নিয়ন্ত্রণ হারায় এবং গাড়িটি উল্টে গাছের ওপর পড়ে দুর্ঘটনার শিকার হয়। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এবিষ‌য়ে অ‌ভিযুক্ত ইউপি সদস‌্য রা‌জিব ব‌লেন, রাস্তা নির্মা‌ণের জন‌্য বালু আনা হ‌য়ে‌ছে কিন্তু গা‌ড়ির ড্রাইভার আমা‌কে না জা‌নি‌য়ে রাস্তার উপর বালু ফে‌লে রে‌খে যান। এক্সি‌ডে‌ন্টের পর আমি জে‌নে‌ছি।
অ‌ভি‌যোগ অস্বীকার ক‌রে ডাইভার মো ম‌নির হো‌সেন সাংবাদিকদের  ব‌লেন, মেম্বা‌রে আমা‌কে রাস্তার উপর বালু ফেল‌তে বল‌ছেন। দুপুর ২টার সময় আমি বালু রে‌খে আস‌ছি। আর দুর্ঘটনা ঘ‌টে‌ছে রাতে । এত সময় সে বালু স‌রি‌য়ে নি‌তে পার‌তেন। কেন বালু অপসারণ ক‌রে‌নি আমি জা‌নি না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/