• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা, প্রধান আসামির জামিন বরিশালের ৮ কলেজে একাদশে ভর্তি হয়নি কোনো শিক্ষার্থী দুজন মানুষের স্বপ্নে কি যোগাযোগ হওয়া সম্ভব বরিশালে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তিনবন্ধু নিহত

বাউফলে গলায় কলা আটকে শিশুর মৃত্য

বাউফল প্রতিনিধি / ১৩০ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

পটুয়াখালী বাউফলে মোতালেব (০৪) নামের এক শিশু কলা খাওয়ার সময় গলায় আটকে মারা গেছেন।
রবিবার (২১ সেপ্টেম্বর)  দুপুর ১২টার সময় উপজেলার নাজিরপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত মোতালেব ওই ইউপির বড় ডালিমা গ্রামের ৭নং ওয়ার্ডের সোহেল প্যাদার ছেলে।
স্থানীয়রা জানান, দুপুর ১২টার সময় দুই ভাই বোন  মরিয়ম (৭) ও মোতালেব ( ৩ বছর ৭মাস) কলা খাওয়ার পাশাপাশি বাড়ীর উঠানে খেলা করছিলো। হঠাৎ মোতালেব বমি করে অসুুস্থ্য হয়ে পড়ে।
মা নাসরিন আক্তার বলেন, আমার তিন মেয়ের পরে ছেলে। ছোট দুই ভাই বোনকে কলা খেতে দিয়েছিলাম। এর পরে আর কিছু বলতে পারিনা।
নিহতের চাচা সাদ্দাম হোসেন বলেন, মোতালেব  অসুস্থ্য হয়ে পড়লে মোটার সাইকেলযোগে দ্রুত হাসপাতালে নিয়ে আসি। ওই সময় হা করে নিশ্বাস নিয়েছিলো। জরুরি বিভাগে নিয়ে আশার পর সে মারা যায়।
জরুরি বিভাগের চিকিৎসক ডা. গোলাম মুস্তাহিদ তাসরিফ বলেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসলে দ্রুত ইসিজি করি। এরপরেই নিশ্চিত হই শিশুটি মারা গেছে।
বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বলেন, এ বিষয়ে হাসপাতাল থেকে কিছু জানায়নি। খোঁজ নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/