• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও

চোরাই গরু ও ছাগলসহ ট্রাক ফেলে পালিয়েছে চোর চক্র

হাসান মাহমুদ, গৌরনদী প্রতিনিধি / ১২২ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

রাস্তার পাশে খাঁদে পরে আটকে গেছে চোরাই গরু ও ছাগল ভর্তি একটি মিনি ট্রাক। উপায়অন্তুর না পেয়ে অবশেষে ওই ট্রাক ফেলে পালিয়ে গেছে চালকসহ চোর চক্রের সদস্যরা।

খবর পেয়ে শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে থানা পুলিশ তিনটি চোরাই গরু ও একটি ছাগলসহ ট্রাকটি জব্দ করেছে।

ঘটনাটি ঘটেছে বরিশালের বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের ইসলামপুর এলাকার খলিফা মার্কেটের সামনে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে বাবুগঞ্জ থানার ওসি মো. জহিরুল ইসলাম জানান, ট্রাকের মালিকের পরিচয় সনাক্ত করে পুরো চোর চক্রকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, জাহাঙ্গীরনগর ইউনিয়নের বিভিন্নস্থানে বেশ কিছুদিন ধরে একাধিক গরুর চুরির ঘটনা ঘটে। এতে করে এলাকার গরুর খামারি ও মালিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

সূত্রমতে, শনিবার ভোরে বাবুগঞ্জের জাহাঙ্গীর নগর ইউনিয়নের ইসলামপুর এলাকা থেকে তিনটি গরু ও একটি ছাগল চুরি করে মিনি ট্রাক ভর্তি করে চোরচক্র নেয়ার পথে রাস্তা ভাঙা হওয়ার কারণে মিনি ট্রাকটি ইসলামপুর, জাহাপুর ও ঠাকুরমল্লিক তিন এলাকার কেন্দ্রস্থল খলিফা মার্কেটের সামনে খাঁদে পড়ে আটকে যায়।

এসময় উপায়ান্তুর না পেয়ে ট্রাক ভর্তি গরু রেখে পালিয়ে যায় চোর চক্র।

জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান খান হিমু বলেন, আগে স্থানীয় পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা রাতে এলাকায় টহল দিতো। যেকারনে পুরো ইউনিয়নে চুরি-ডাকাতির কোন ঘটনাই ছিলোনা।

কিন্তু বর্তমানে সেই টহল না থাকায় প্রায় প্রতি রাতেই এলাকায় নানা অপরাধ কর্মকান্ড লেগেই রয়েছে। বিষয়টি আগামী উপজেলা আইনশৃঙ্খলা সভায় উপস্থাপন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/