• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম
প্রতিকূল আবহাওয়ায় পিছিয়েছে চরমোনাই অগ্রহায়ণ মাহফিল, নতুন তারিখ ঘোষণা বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দী বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০ কুয়াকাটায় থেকে উদ্ধার নিখোঁজ বিচারক বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন-ভাঙচুর ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

নতুন পোশাক পেয়ে খুশি শেবাচিম হাসপাতালের কর্মচারীরা

স্টাফ রিপোর্টার / ১৪৯ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারীদের মাঝে নির্ধারিত পোশাক বিতরণ করলেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর। নতুন পোশাক পেয়ে খুশি হাসপাতালের সরকারি দুই শতাধিক কর্মচারী। পোশাক বিতরণকালে কর্মচারীদের নির্ধারিত পোশাক পরিধানের নির্দেশ দেন পরিচালক।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ৪র্থ শ্রেণি পদে কর্মচারী রয়েছেন ১৯৫ জন। এর মধ্যে এমএলএসএস (অফিস সহায়ক) ১০৪ জন, সর্দার ১ জন, পরিচ্ছন্নতা কর্মি ৭৪ জন ও বাবুর্চি ১৬ জন। ফলে কর্মচারীরা ওয়ার্ডে ডিউটিরত থাকলেও কে হাসপাতালের কর্মচারী তা নির্ধারণ করতে পারতেন না রোগী ও স্বজনরা। হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর হাসপাতালের সকল স্টাফদের নির্ধারিত পোশাক পরিধান করার নির্দেশ দিলেও পোশাক নেই কিংবা পোশাক ছিড়ে গেছে এমন অজুহাত দেখিয়ে স্টাফরা পোশাক পরিধান করতে না।

এ অবস্থাতে হাসপাতালের ১৯৫ জন ৪থ শ্রেণির কর্মচারীকে নতুন পোশাক বিতরণ করার উদ্যোগ নেন পরিচালক। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার বেলা ১২ টায় আনুষ্ঠানিকভাবে ১৯৫ জন ৪থ শ্রেণির কর্মচারীকে নতুন পোশাক বিতরণ করেন হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর । পুরুষ কর্মচারীর প্রত্যেকে মাঝে ১টি করে হাফ সাফারি ও ফুল সাফরি, ১ জোড়া সু, ২ জোড়া মোজা ও ছাতা বিতরণ করা হয়। মহিলা কর্মচারীর প্রত্যেকের মাঝে ২টি সুতি করে জর্জেট শাড়ি (সায়া, ব্লাউজসহ), ২ জোড়া বাটার জুতা ও মহিলা ছাতা বিতরণ করা হয়।

পোশাক বিতরণকালে উপস্থিত ছিলেন হাসপাতালের উপ-পরিচালক ডা. একেএম নজমুল আহসান, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. মাহামুদ হাসান ও সহকারী পরিচালক (অর্থ ও ভা-ার) ডা. আবদুল মুনায়েম সাদ।

ছবির ক্যাপশনঃ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারীদের মাঝে নির্ধারিত পোশাক বিতরণ করেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/