• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম
প্রতিকূল আবহাওয়ায় পিছিয়েছে চরমোনাই অগ্রহায়ণ মাহফিল, নতুন তারিখ ঘোষণা বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দী বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০ কুয়াকাটায় থেকে উদ্ধার নিখোঁজ বিচারক বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন-ভাঙচুর ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

নিজেদের ব্যক্তি স্বার্থের কারনে বিএনপি পিআরের বিরোধীতা করছে ভোলায় মুফতি রেজাউল করিম

এইচ আর সুমন , ভোলা / ৩২০ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

বিএনপি নিজেদের ব্যক্তি স্বার্থের জন্য পিআর পদ্ধতির বিরোধীতা করছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। তিনি বলেছেন, দেশের বেশীরভাগ রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। এছাড়াও বেসরকারি একটি সংস্থার জরিপে দেখা গেছে দেশের ৭০ শতাংশ লোক পিআর পদ্ধতির পক্ষে। এর পরও যদি বিএনপি বলে পিআর বুঝে না, তাহলে তাদের রাজনীতি করা উচিত না।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ভোলা সরকারি স্কুল মাঠে তিন দফা দাবিতে আয়োজিত গণ সমাবেশে শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, বর্তমান অন্তবর্তীকালিন সরকার ক্ষমতায় আসার পর দেশের মানুষের সঙ্গে একটি ওয়াদা করেছিলেন। সেই ওয়াদার মধ্যে ছিলো সংস্কার, বিচার এরপর জাতীয় নির্বাচন। আমরা সরকার প্রধানকে বলবো জাতির কাছে মৌলিক সংস্কারের যে ওয়াদা ছিলো সেটি বাস্তবায়তি হয়েছে? হয়নি। দৃশ্যমান বিচার হয়েছে? হয়নি। তাহলে তিনি জাতীয় নির্বাচন ঘোষনা কেনো করলেন? এটা তাঁর কাছে আমাদের প্রশ্ন।
মৌলিক সংস্কার ও দৃশ্যমান বিচারের মাধ্যমে যদি নির্বাচনী পরিবেশ তৈরী হয়, তাহলে ফেব্রæয়ারী কেনো আরো আগেও নির্বাচন দিতে পারে। এতে আমাদের কোনো আপত্তি নেই। তবে আমরা নির্বাচনী পরিবেশ চাই।
রেজাউল করিম বলেন, জুলাই চেতনা নিয়ে আমাদের বাংলাদেশের এতোগুলো মানুষ জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, চক্ষু হারিয়েছে। তাদের এই দেশকে নিয়ে নিশ্চয়ই একটা লক্ষ উদ্দেশ্য ছিলো। সেই লক্ষ ও উদ্দেশ্য যদি বাস্তাবায়ন না হয় আর গতানুগতিক ধারায় যদি নির্বাচন হয়, তাহলে সেখানে তো ফ্যাসিস্ট ও খুনি তৈরী হবে। আবার ভোট ডাকাতির মতো ঘটনা ঘটবে। আর এ জন্য তো মানুষ জীবন দেয় নাই।

মুফতি রেজাউল করিম বলেন, সম্প্রতি ডাকসু নির্বাচন রাজনৈতিক দলের জন্য একটি বড় সিগনাল যে, জুলাইর চেতনায় মানুষ কি চায়। সেখানে ছাত্রদলের মতো ঐতিহ্যবাহী একটি সংগঠন এভাবে ধরাশায়ী হবে এটা কেউ কোনো দিন কল্পনাও করেনি। এখানো যদি তারা না বুঝে তাহলে তাদের সামনের ভবিষ্যত রাজনীতি অন্ধকার।

ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা তরিকুল ইসলামের সঞ্চলনায় বক্তব্য দেন ইসলামী আন্দোলন বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় শূরা সদস্য মামুনুর রশিদ খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী এম ওবায়েদুর রহমান, ভোলা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি রেজাউল করিম বোরহানী, ভোলা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোসলেহ উদ্দিন, ভোলা-৪ আসনের প্রার্থী প্রফেসর মোহাম্মদ কামাল উদ্দিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/