• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা, প্রধান আসামির জামিন বরিশালের ৮ কলেজে একাদশে ভর্তি হয়নি কোনো শিক্ষার্থী দুজন মানুষের স্বপ্নে কি যোগাযোগ হওয়া সম্ভব বরিশালে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তিনবন্ধু নিহত

বাউফলে ইবনেসিনার হেলথকেয়ার আউটডোর সেন্টার উদ্বোধন

বাউফল প্রতিনিধি / ১৫১ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

পটুয়াখালীর বাউফলে  ইবনেসিনা প্রাইমারী হেলথকেয়ার আউটডোর  সেন্টারের শুভ  উদ্বোধন করা  হয়। বাউফল উপজেলা জামায়াতের আবির মাওলানা ইসহাক মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠানটির  উদ্বোধন করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
 আজ (১২ সেপ্টেম্বর) শুক্রবার  সকাল ১০ টায়  পৌর শহরের  কাগজিরপুল জনতা সড়কের মল্লিক ভবনে  এ প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক  পদযাত্রা শুরু হয়। প্রতিষ্ঠানটির উদ্বোধন উপলক্ষে (ইবনে সিনা প্রাইমারি হেলথকেয়ার আউটডোর সেন্টারের)  দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডঃ মাসুদ বলেন ,  “শক্তি দিয়ে মাটি দখল করা যায়, মানুষের অন্তর দখল করা যায় না। তার প্রমাণ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়, তার প্রমাণ হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ নির্বাচন”।  তিনি আরো বলেন,বাংলাদেশ একটা ক্লান্তিকাল সময় অতিক্রম করছে ।আগামী ৬ মাস পরে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা ।আমরা খুব ভালো করে এটা উপলব্ধি করি। । এই পরিস্থিতিতে বাংলাদেশে নব্য ফ্যাসিবাদ তৈরি হোক এটা আমরা দেখতে চাই না ।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার আমির মাওলানা সেলিমুর রহমান, ধানদি কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাবিবুল্লাহ, মৃৎশিল্প ব্যবসায়ী বরুণ পাল, ডা. জাকিয়া ফারহানা, ইবনে সিনার সেলস ম্যানেজার বমক্কিন সরকার, মীর মো. রোকন উদ্দিন, ডা. মোস্তাজির রহমান, ইবনে সিনা ট্রাস্টের ম্যানেজার জাকির হোসেন,অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম এবং বাউফল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কাসেম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/