• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম
প্রতিকূল আবহাওয়ায় পিছিয়েছে চরমোনাই অগ্রহায়ণ মাহফিল, নতুন তারিখ ঘোষণা বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দী বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০ কুয়াকাটায় থেকে উদ্ধার নিখোঁজ বিচারক বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন-ভাঙচুর ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

বরিশালে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার / ৩০৬ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র, নারী হেনস্তা, চবি ও বাকৃবিতে শিক্ষার্থীদের ওপর হামলা এবং ছাত্রশিবিরের বিরুদ্ধে অব্যাহত মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল মহানগর শাখা।

শুক্রবার (০৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় বরিশাল নগরীর নগর ভবন এলাকা থেকে একটি মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে  টাউন হলে এসে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

মহানগর ছাত্র শিবির সভাপতি হাসান নাইমের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন জেলা সভাপতি আকবর হোসাইন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সভাপতি আমিনুল ইসলাম সহ অন্যরা।

সমাবেশে নেতারা বলেন, ছাত্রশিবিরের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এজন্য নারীদের বিষয়ে মিথ‍্যা অপবাদের দায় চাপাতে চাচ্ছে একটি মহল। তাছাড়া হামলা করে আমাদের দাবিয়ে রাখতে পারবে না। আমরা চাচ্ছি ডাকসু নির্বাচন যেন বাতিল করা না হয়।

এ সময় বক্তারা ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র, নারী হেনস্তা, চবি ও বাকৃবিতে শিক্ষার্থীদের ওপর হামলা এবং ছাত্রশিবিরের বিরুদ্ধে অব্যাহত মিথ্যাচারের প্রতিবাদ জানান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/