• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা, প্রধান আসামির জামিন বরিশালের ৮ কলেজে একাদশে ভর্তি হয়নি কোনো শিক্ষার্থী দুজন মানুষের স্বপ্নে কি যোগাযোগ হওয়া সম্ভব বরিশালে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তিনবন্ধু নিহত

বাকেরগঞ্জের সাবেক পৌর মেয়র লোকমান গ্রেফতার

শফিকুল ইসলাম ,বাকেরগঞ্জ / ১৪৫ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

চাচাতো ভাইয়ের মৃত্যু খবর শুনে বাড়িতে ফিরে গ্রেপ্তার হয়েছেন বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টার দিকে শহরের ১ নম্বর ওয়ার্ডের রুনসি গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে তা স্পষ্ট করে জানাননি ওসি।

লোকমান ডাকুয়ার ভাই লিটন ডাকুয়া বলেন, চাচাতো ভাই এনায়েত ডাকুয়া বিকেল সোয়া ৩টার দিকে বাড়িতে মারা যান। তারা একই বাড়িতে থাকেন। মৃত্যু খবর শুনে জানাজায় অংশ নিতে আত্মগোপনে থাকা লোকমান ডাকুয়া বাড়িতে ফেরেন। বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

লিটন অভিযোগ করে বলেন, মরহুমের জানাজা রাত ৯টায় অনুষ্ঠিত হয়েছে। গ্রেপ্তারের পর পুলিশ বলে ছিল যে, জানাজায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে। কিন্তু দ্রুত আদালতে পাঠানো হয়। লোকমানের নামে ৫টি মামলা থাকলেও তাকে একটি বিস্ফোরক মামলায় আটক দেখিয়ে আদালতে পাঠোনো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/