• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম
প্রতিকূল আবহাওয়ায় পিছিয়েছে চরমোনাই অগ্রহায়ণ মাহফিল, নতুন তারিখ ঘোষণা বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দী বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০ কুয়াকাটায় থেকে উদ্ধার নিখোঁজ বিচারক বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন-ভাঙচুর ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

গৌরনদী ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা আদায়

হাসান মাহমুদ, গৌরনদী প্রতিনিধি / ১৫১ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

 

 

বরিশালের গৌরনদী উপজেলার টরকী ও গৌরনদী বন্দরে ভ্রাম্যমান আদালতের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এসময় ওইসব প্রতিষ্ঠানের মালিকদের নগদ অর্থ জরিমানা করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার দুপুরে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, অভিযানে টরকী বন্দরের মক্কা ট্রের্ডাসের মালিককে দশ হাজার টাকা, গৌরনদী বন্দরে তপন স্টোরের মালিককে সাত হাজার টাকা, গৌতম কুন্ডু স্টোরের মালিককে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে বরিশাল পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ও গৌরনদী মডেল থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/