• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা, প্রধান আসামির জামিন বরিশালের ৮ কলেজে একাদশে ভর্তি হয়নি কোনো শিক্ষার্থী দুজন মানুষের স্বপ্নে কি যোগাযোগ হওয়া সম্ভব বরিশালে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তিনবন্ধু নিহত

বরিশাল নগরীতে দুইটি ডাস্টবিন বসালেন স্বেচ্ছাসেবক দল

স্টাফ রিপোর্টার / ১২৯ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য নগরীর বিবি পুকুরপাড় ও টাউন হলের সামনে দুইটি ডাস্টবিন বসানো হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের ১নং যুগ্ম আহবায়ক তারিক সোলাইমানের নেতৃত্বে শত শত নেতা-কর্মীর উপস্থিতিতে এ দুইটি ডাস্টবিন বসানো হয়।

ডাস্টবিনের প্রয়োজনীয়তা সম্পর্কে তারিক সোলাইমান বলেন, নগরীর প্রাণকেন্দ্র সদর রোডে ডাস্টবিনের অভাবে প্রায়ই নোংরা আবর্জনা রাস্তায় পড়ে থাকে। আর সদর রোডের মধ্যে এই দুই স্থানেই লোকজনের আনাগোনা বেশি থাকে। তাই আপাততো এ দুই স্থানে বসানো হলেও পরবর্তীতে অন্য অন্য স্থানে বসানো হবে।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিলন চৌধুরী, মহানগর সদস্য নাজমুল সাকিব, মহানগর সেচ্ছাসেবক দলের সাবেক সহ-সম্পাদক আবদুল্লাহ আল ফারুক (হিরু), নগরীর ৩নং ওয়ার্ড সদস্য সচিব মনির হেসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা ঝন্টু হাওলাদার ও জুলাই যোদ্ধা সানু আকন, ১৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা মো. রানা, মো. খোকন, ২৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা মো. জাহিদ, ২৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা মো. ফোরকান ও মো. রাব্বী সহ বিভিন্ন ওয়ার্ডের শত শত নেতাকর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/