• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০ কুয়াকাটায় থেকে উদ্ধার নিখোঁজ বিচারক বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন-ভাঙচুর ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম। শতবর্ষে প্রিয় প্রাঙ্গনে শৈশবের বন্ধুরা

আগামী নির্বাচন হবে ভারতের বিপক্ষে : শায়খে চরমোনাই

হাসান মাহমুদ, গৌরনদী প্রতিনিধি / ১৬৯ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর ও শায়খে চরমোনাই মুফতী সৈয়দ মো. ফয়জুল করীম বলেছেন, আগামী নির্বাচন হবে ভারতে বিপক্ষে আর ইসলামের পক্ষের ভোট। যারা ভারতের বিপক্ষে আছি তাদের মার্কা হবে হাতপাখা।

রবিবার (১০ আগস্ট) বিকেলে বরিশালের সরকারি গৌরনদী কলেজ মসজিদ মাঠে ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আগামী নির্বাচনে ইসলামের ভোট বাক্স হবে একটি। ইসলামের পক্ষে যে মার্কা থাকবে বা যেই বাক্স থাকবে আমরা সেখানেই সম্মিলিত ভাবে ভোট দেবো।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, জিয়াউর রহমানের আদর্শ বিক্রি করে বিএনপি বারবার ক্ষমতায় এসেছে কিন্তু তারা জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে পারেনি। দেশের চলমান পরিস্থিতি নিয়েও তিনি বিএনপিকে দোষারোপ করেন।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গৌরনদী ও আগৈলঝাড়া শাখার আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আল-আমিন, বরিশাল-১ আসনের হাতপাখা মার্কার প্রার্থী মো. রাসেল সরদার মেহেদী।

ইসলামী যুব আন্দোলন গৌরনদী শাখার সভাপতি মাওলানা মিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন গৌরনদী শাখার সভাপতি মুফতী মোস্তফা কামাল, আগৈলঝাড়া শাখার সহ-সভাপতি গোলাম মাহমুদ হাওলাদার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর গৌরনদী উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. আল-আমিনসহ অন্যান্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/