• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম। শতবর্ষে প্রিয় প্রাঙ্গনে শৈশবের বন্ধুরা প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত : স্পিকার বরিশালে ঝটিকা মিছিলের পূর্বে ব্যানারসহ ছাত্রলীগের সাত কর্মী আটক কাবা শরিফে শপথ করিয়েও পরকীয়া থেকে ফেরাতে পারেননি স্ত্রীকে, প্রবাসীর অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগ!

সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবীতে ভোলায় সাংবাদিকদের মানববন্ধন

আবদুল মালেক, ভোলা / ৩৩৬ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ এর জেলা প্রতিনিধি মো. আসাদুজ্জামান তুহিন কে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ এবং সাংবাদিকদের পেশাগত রাষ্ঠ্রীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবীতে ভোলার বোরহানউদ্দিন, দৌলতখান, তজুমদ্দিন ও চরফ্যাশন উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৯ আগষ্ট; শনিবার সকালে বোরহানউদ্দিনে কর্মরত সাংবাদিকদের ব্যানারে থানার মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বোরহানউদ্দিন জার্নালিস্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, বোরহানউদ্দিন প্রেসক্লাব সভাপতি মো. ফয়সাল আহমেদ, বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাব যুগ্ম সম্পাদক মো. নাছির পাটোয়ারী, বোরহানউদ্দিন সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি এমএ অন্তর হাওলাদার, দৈনিক যুগান্তর উপজেলা প্রতিনিধি নীল রতন দে, সাংবাদিক মো. সাগর চৌধুরী প্রমূখ। একই দাবীতে একই দিনে দৌলতখান উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালন করেন সাংবাদিকরা। প্রতিবাদ সভায় সাংবাদিকরা বলেন, এ হত্যাকান্ডের সাথে যারা জড়িত তাদের কে গ্রেফতার করে দ্রæত বিচার সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। প্রকাশ্যে একজন সাংবাদিককে কুপিয়ে হত্যার ঘটনায় বাংলাদেশের কোন দল একটি বিবৃত্তি পর্যন্ত দেয় নি যাহা এ পেশার জন্য চরম হুমকি বলেও দাবী করেন তারা। তারা আরও বলেন, সাংবাদিক সাগর-রুনি হত্যা সহ দেশের সকল সাংবাদিকদের হত্যা ও হামলার বিচার করতে হবে এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্বপালনে রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ মানববন্ধনে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবদুল মালেক, বোরহানউদ্দিন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. সোহেল প্রমূখ সহ উপজেলায় কর্মরত সকল সাংবাদিক বৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক মো. মিজানুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/