• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম। শতবর্ষে প্রিয় প্রাঙ্গনে শৈশবের বন্ধুরা প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত : স্পিকার বরিশালে ঝটিকা মিছিলের পূর্বে ব্যানারসহ ছাত্রলীগের সাত কর্মী আটক

একমাত্র ছেলেকে পিটিয়ে মেরে থানায় মা-বাবা

বাকেরগঞ্জ প্রতিনিধি / ৪১৭ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

মাদকাসক্ত ছেলে নেশার টাকার জন্য প্রায়ই মা-বাবাকে মারধর করতেন। একইভাবে মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরেও ঘরে ভাঙচুর করে মা-বাবাকে পেটাতে থাকেন। ত্যক্ত-বিরক্ত মা-বাবা সামলাতে না পেরে শেষমেষ একমাত্র ছেলেকেই পিটিয়ে হত্যা করেছেন। এরপর থানায় এসে করেছেন আত্মসমর্পণ।

বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার ভরপাশা এলাকায় ঘটেছে এ ঘটনা। বিষয়টি নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানিয়েছেন।  হত্যাকাণ্ডের শিকার তরুণটি হলেন হাসান গাজী (২০)। তার বাবার নাম জাফর গাজী গাজী (৪৮), আর মা নাজমা বেগম (৪০)।

প্রতিবেশীরা জানান, দুই কন্যা ও এক ছেলের জনক-জননী জাফর ও নাজমা দম্পতি। দুই কন্যার বিয়ে হয়েছে। একমাত্র ছেলেকে নিয়ে বাস করেন তারা। ছেলে হাসান মাদকাসক্ত ছিলেন। নেশার টাকার জন্য বাবা-মাকে প্রায়ই মারধর করতেন। মঙ্গলবার দুপুরে পাঁচ হাজার টাকার জন্য ঘরে ভাঙচুর করে বাবাকে মারধর শুরু করেন। এ সময় তাকে রক্ষা করতে স্ত্রী নাজমা এগিয়ে গেলে তাকেও মারধর শুরু করেন ছেলে হাসান। তখন একটি পাইপ দিয়ে হাসানের মাথা ও ঘাড়ে পেটানো হয়। এতে ঘটনাস্থলে হাসান মারা যান। পরে স্বামী-স্ত্রী দুইজন থানায় যান।

বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, বিকেল ৪টার দিকে জাফর গাজী ও তার স্ত্রী নাজমা বেগম থানায় এসে জানান, তারা দুজনে মিলে পুত্রকে পিটিয়ে হত্যা করেছেন। তাদের এ বক্তব্য শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত বলে ঘোষণা করেন। লাশ উদ্ধার করে সন্ধ্যা ৬টার দিকে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা হবে বলেও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/