• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম
মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক! হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে গোলাম নবী আলমগীরের সৌজন্য সাক্ষাৎ ‎লোডশেডিং বন্ধের দাবিতে বরিশালে বাসদের বিক্ষোভ ‎নিরাপদ সড়কের দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ দপদপিয়া সেতুতে বাস-থ্রি-হুইলার সংঘর্ষে ববি শিক্ষার্থী ইয়াসিনসহ নিহত ৩, জাতীয় ছাত্রশক্তির শোক দপদপিয়া সেতুতে বাস-থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষ, ববি শিক্ষার্থী সহ নিহত ২

বরিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার / ১২৭ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ২১ জুলাই, ২০২৫

মিথ্যাচার, অপপ্রচার, সরকারের নির্লিপ্ততা, সারাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্রের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল।

সোমবার (২১ জুলাই) বেলা সাড়ে এগারোটায় নগরের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা মিছিল নগরের সদররোডস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গনে সমবেত হয়। এতে বরিশাল মহানগর বিএনপির নেতৃবৃন্দরাও অংশ নেন।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশের পর বরিশাল নগরে বিক্ষোভ মিছিল বের জেলা ও মহানগর শ্রমিকদলের নেতাকর্মীরা।

মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ফয়েজ আহমেদ ফয়েজের সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, একটি মহল মিডফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যা নিয়ে আমাদের বিরুদ্ধে দায় চাপাতে চাচ্ছে। অনবরত মিথ্যাচার করে যাচ্ছে। লন্ডনে থাকা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিও দিনকে দিন অবনতি হচ্ছে।

এটা সরকারের নির্লিপ্ততার কারণ বলে মনে বক্তারা ওই সকল বিষয়ে দ্রুতব্যবস্থা নেয়ার আহ্বান করেন বক্তারা।

বিক্ষোভ সমাবেশ নগরে বের করা মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/