• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

কলাপাড়া হাসপাতালের রোগীদের মাঝে বিএনপির উন্নত মানের খাবার বিতরন

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া / ১৩৪ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শতাধিক ভর্তি রোগীদের মাঝে উন্নত মানের খাবার বিতরন করা হয়েছে। রবিবার দুপুরে কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের পক্ষ থেকে উপজেলা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গাজী সাইফুল ইসলাম মিথুনের সহযোগিতায় এসব খাবার বিতরন করে উপজেলা মহিলা দল ও শ্রমিক দল।
 এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সভানেত্রী সালমা আক্তার লিলি, পৌর শ্রমিক দলের সাধারন সম্পাদক সোয়েবুর রহমান। এান বিষয়ক সম্পাদক মরিয়ম আক্তার, সদস্য মনি বেগম। হাসপাতালে ভর্তি রোগীরা খাবার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
কলাপাড়া পৌর শ্রমিক দলের সাধারন সম্পাদক সোয়েবুর রহমান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্য ও মানবতার বিএনপি গড়ার লক্ষে এসব খাবার বিতরন করা হয়েছে। এর আগে আমরা পৌর শহরের অসহায় হত দরিদ্র মানুষের মাঝে আম এবং কাঁঠাল বিতরন করেছি। আমাদের এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
কলাপাড়া মহিলা দলের সভানেত্রী সালমা আক্তার লিলি বলেন, হাসপাতালে অনেক অসহায় রোগী আছে যারা ভালো খাবার কিনে খেতে পারেনা। এসব মানুষের কথা চিন্তা করে এবিএম মোশাররফ হোসেনের পক্ষ থেকে আমরা সাধারণ রোগীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরন করেছি। আমাদের ধারাবাহিক ভাবে এ কার্যক্রম চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/