• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম। শতবর্ষে প্রিয় প্রাঙ্গনে শৈশবের বন্ধুরা প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত : স্পিকার বরিশালে ঝটিকা মিছিলের পূর্বে ব্যানারসহ ছাত্রলীগের সাত কর্মী আটক

বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক

ঝালকাঠি প্রতিনিধি / ৩১১ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১২ জুলাই, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন দলটির নেতা ড. ফয়জুল হক। আজ শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি তাঁর পদত্যাগের ঘোষণা দেন। একইসঙ্গে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন তিনি।

বিবৃতিতে ফয়জুল বলেন, ‘আমি সব সময় চেয়েছি একটি স্বাধীন, ন্যায়ভিত্তিক ও মূল্যবোধসম্পন্ন রাজনীতি করতে। কিন্তু দুঃখজনকভাবে লক্ষ্য করছি, বিএনপির নেতৃত্ব বর্তমানে বামঘেঁষা মতাদর্শের দিকে ঝুঁকছে। এতে ইসলামপন্থীদের প্রতি বিদ্বেষমূলক বক্তব্য দেওয়া হচ্ছে, যা আওয়ামী লীগের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

ফয়জুল ২০১৫ সাল থেকে বিএনপির মালয়েশিয়া কমিটিতে সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক দায়িত্ব পালন করছিলেন। তিনি ২০১৮ সালে ঝালকাঠি-১ আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

বিবৃতিতে ড. ফয়জুল বলেন,‘আমি পাথর দিয়ে মানুষ হত্যা, সন্ত্রাস ও চাঁদাবাজিকে সমর্থন করি না। আমি সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলার সাহস নিয়ে রাজনীতি করতে চাই। মৃত্যুর আগপর্যন্ত এই নীতিতে অবিচল থাকব।

তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তাঁদের অবদান আমি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/