• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম
মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক! হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে গোলাম নবী আলমগীরের সৌজন্য সাক্ষাৎ ‎লোডশেডিং বন্ধের দাবিতে বরিশালে বাসদের বিক্ষোভ ‎নিরাপদ সড়কের দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ দপদপিয়া সেতুতে বাস-থ্রি-হুইলার সংঘর্ষে ববি শিক্ষার্থী ইয়াসিনসহ নিহত ৩, জাতীয় ছাত্রশক্তির শোক দপদপিয়া সেতুতে বাস-থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষ, ববি শিক্ষার্থী সহ নিহত ২

এসএসসির ফলাফলে সবচেয়ে পিছিয়ে বরিশাল বোর্ড

মাহিমুল হাসান এমদাদ / ১৪৭ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

এবারের এসএসসি পরীক্ষায় দেশের সকল বোর্ডের তুলনায় বরিশাল শিক্ষাবোর্ড ফলাফলে পিছিয়ে রয়েছে।  পিছিয়ে রয়েছে জিপিএ ৫ এও। ঘোষিত ফলাফলে বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৫৬ দশমিক ৩৮ শতাংশ। যারমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১১৪ জন শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর দুইটার দিকে বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেছেন।
শিক্ষা বোর্ডের পরিসংখ্যান রিপোর্টে জানা গেছে, চলতি বছর এসএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডের আওতাধীন বিভাগের ছয় জেলার মোট ১ হাজার ৪৯১টি বিদ্যালয় থেকে ১৯৪টি পরীক্ষা কেন্দ্রে ৮৪ হাজার ৭০২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল।
এরমধ্যে ছাত্র ৩৯ হাজার ৫৪৮ জন এবং ছাত্রী ৪৫ হাজার ১৫৪ জন। যারমধ্যে পাস করেছে ৪৬ হাজার ৭৫৮ জন পরীক্ষার্থী।
বিভাগে পাসের হারে এগিয়ে রয়েছে পিরোজপুর জেলা। প্রতিবারের মতো এবারও বরিশাল শিক্ষা বোর্ডের ঘোষিত ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা পাস ও জিপিএ-৫ এর হারে এগিয়ে রয়েছে।
গতবছর বোর্ডে পাসের হার ছিল ৮৯ দশমিক ১৩ শতাংশ। গত বছরের চেয়ে এবার পাশের হার ও জিপিএ-৫ এর সংখ্যা কমেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/