• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম। শতবর্ষে প্রিয় প্রাঙ্গনে শৈশবের বন্ধুরা প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত : স্পিকার বরিশালে ঝটিকা মিছিলের পূর্বে ব্যানারসহ ছাত্রলীগের সাত কর্মী আটক

জমজমাট আটঘর নৌকার হাট

আব্দুল মান্নান তৌহিদ, ঝালকাঠি প্রতিনিধি / ১৬৮ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

বেচা-কেনায় জমজমাট হয়ে উঠেছে ঝালকাঠির আটঘর নৌকার হাট। বর্ষা মৌসুমে এই অঞ্চলে নৌকার চাহিদা বেড়ে যাওয়ায় ব্যস্ত সময় কাটে কারিগরদের। পাঁচ মাসের এই হাটে নৌকা বেচা-কেনা হয় তিন কোটি টাকার বেশি।

ঝালকাঠিতে এবার অতিবৃষ্টির কারণে খালবিল, নদীনালা পানিতে টইটম্বুর হয়ে উঠেছে। এই জেলায় বাগান থেকে পেয়ারাসহ, বিভিন্ন ফসল সংগ্রহ এবং বাজারজাতের জন্য নৌকার বিকল্প নেই।

বিক্রেতারা বলছেন, আটঘর নৌকার হাট এখন মুখর হয়ে উঠেছে। দূর থেকে তৈরি করা নৌকা নিয়ে আসা হয় এই হাটে। সেখান থেকে পছন্দের নৌকা কিনে নিয়ে যান ক্রেতারা।

তবে ক্রেতারা বলছেন, অন্যান্য বারের তুলনায় এবার হাটে নৌকার দাম বেশি।

বিক্রেতারা আরও জানান, একটি নৌকা তৈরিতে রকম ভেদে আড়াই থেকে সাড়ে পাঁচ হাজার টাকা খরচ হয়। যা বিক্রি হয় সাড়ে তিন থেকে ছয় হাজার টাকায়। কারিগরদের মজুরিসহ উপকরণের দাম বাড়ায় পুষিয়ে উঠতে পারছেন না তারা।

আটঘর নৌকার হাটে জৈষ্ঠ্য থেকে আশ্বিন এই পাঁচ মাসে প্রায় তিন কোটি টাকার নৌকা বেচা-কেনা হয়।

আটঘরে প্রতিহাটে তিন থেকে সাড়ে তিন শ নৌকা বিক্রি হয়। এই পেশার সঙ্গে জড়িতদের ঋণসহ প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) কর্মকর্তা।

ঝালকাঠি বিসিক শিল্পনগরী কর্মকর্তা মো. আল আমিন বলেন, নদী-নালা, খাল-বিল বেষ্টিত এ অঞ্চলের বেশ কয়েকটি গ্রামের মানুষ নৌকা তৈরি এবং কেনা-বেচার সঙ্গে জড়িত। পাঁচ মাসের এই হাটে নৌকা বেচা-কেনা হয় তিন কোটি টাকার বেশি। নৌকা প্রস্তুতকারীরা এখানে এলে ঋণসহ প্রয়োজনীয় কারিগরি সহায়তার ব্যবস্থা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/