• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম
প্রতিকূল আবহাওয়ায় পিছিয়েছে চরমোনাই অগ্রহায়ণ মাহফিল, নতুন তারিখ ঘোষণা বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দী বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০ কুয়াকাটায় থেকে উদ্ধার নিখোঁজ বিচারক বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন-ভাঙচুর ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

শেবাচিমে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

দর্পন ডেস্ক / ১৬৩ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ৭ জুলাই, ২০২৫

গত ২৪ ঘণ্টায় বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজে (শেবাচিম) হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৮ বছরের এক তরুণীসহ দুইজনের মৃত্যু হয়েছে।

সোমবার (৭ ‍জুলাই) এ তথ্য নিশ্চিত করেন হাসপাতালের উপ-পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে বরিশাল বিভাগে আরও ১৫৪ জন নতুন করে আক্রান্ত হয়ে হয়েছেন এবং সর্বশেষ তথ্যানুযায়ী বিভাগের  হাসপাতাল গুলোতে ৪২২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।

মৃত ছনিয়া (২৮) বরিশালের বাবুগঞ্জ উপজেলার আব্দুর ছালামের মেয়ে ও মৃত মো. সাইফুল (৩৫) বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার ইউছুফ মিয়ার ছেলে।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার সংখ্যা উদ্বেগ ও আশঙ্কাজনক। এ পরিস্থিতি থেকে বেরুতে হবে। চিকিৎসার চেয়ে প্রতিরোধ জরুরি। কারণ আমাদের চিকিৎসা দেওয়ার সামর্থ্যের মধ্যে থাকতে হবে। সামর্থ্যের বাইরে গেলে আমরা তো কিছু করতে পারবো না। তাই মশার বিস্তার রোধ করতে বাড়ির আশেপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে। মশার কামড় থেকে নিজেকে রক্ষায় ব্যবস্থা নিতে হবে।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যানুযায়ী, চলতি মাসের শুরু থেকে বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়তে শুরু করেছে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত বরিশাল বিভাগের ছয় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন পাঁচ হাজার ৫৬৩  জন। বর্তমানে চিকিৎসা নিচ্ছেন ৪২২ জন। আর মৃত্যু হয়েছে ১৩ জনের। এরমধ্যে বরগুনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। মৃত ১৩ জনের মধ্যে ছয়জনই বরগুনার। আক্রান্তের সংখ্যাও বরগুনায় বেশি, এ জেলায় সংখ্যা তিন হাজার ৩৮০ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/