• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম
মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক! হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে গোলাম নবী আলমগীরের সৌজন্য সাক্ষাৎ ‎লোডশেডিং বন্ধের দাবিতে বরিশালে বাসদের বিক্ষোভ ‎নিরাপদ সড়কের দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ দপদপিয়া সেতুতে বাস-থ্রি-হুইলার সংঘর্ষে ববি শিক্ষার্থী ইয়াসিনসহ নিহত ৩, জাতীয় ছাত্রশক্তির শোক দপদপিয়া সেতুতে বাস-থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষ, ববি শিক্ষার্থী সহ নিহত ২

শিক্ষক সংকটসহ ৫ দফা দাবিতে বিএম কলেজের প্রশাসনিক ভবনে তালা, আমরণ অনশনের হুঁশিয়ারি শিক্ষার্থীদের

মাহিমুল হাসান এমদাদ / ১৪৪ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ৩০ জুন, ২০২৫

বরিশালের ঐতিহ্যবাহী ব্রজমোহন (বিএম) কলেজে শিক্ষক সংকটসহ পাঁচ দফা দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা।

সোমবার (৩০ জুন) দুপুরে তারা এ কর্মসূচি পালন করেন এবং দাবি আদায় না হলে আমরণ অনশনের হুঁশিয়ারিও দেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, কলেজ প্রশাসনের পক্ষ থেকে দাবি পূরণের বিষয়ে কোনো সদর্থক আশ্বাস না পাওয়ায় তারা এ পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন। অধ্যক্ষ ড. তাইজুল ইসলাম দাফতরিক কাজে বরিশালের বাইরে থাকায় অন্য শিক্ষকরা শিক্ষার্থীদের সঙ্গে জরুরি বৈঠক করলেও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি। অধ্যক্ষ মঙ্গলবার বরিশালে ফিরলে ফের আলোচনার কথা রয়েছে।

তবে আন্দোলন চলাকালীন কলেজের ভর্তি ও পরীক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখার কথা জানিয়েছে শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন।

শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি,বহুতল বিশিষ্ট ছাত্রী ও ছাত্রাবাস নির্মাণ,আধুনিক লাইব্রেরি এবং অডিটোরিয়াম নির্মাণ,কলেজগেট আধুনিকায়ন ও জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থা,বার্ষিক বাজেট বৃদ্ধি,পর্যাপ্ত পরিবহন ও শিক্ষক সংকট নিরসন।

শিক্ষার্থীরা বলছেন, এসব সমস্যা দীর্ঘদিনের হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো স্থায়ী সমাধানের উদ্যোগ দেখা যায়নি। ফলে শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ দানা বাঁধে। বিশ্ববিদ্যালয় পর্যায়ের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ এ কলেজের শিক্ষার্থীরা বলছেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/