• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম
মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক! হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে গোলাম নবী আলমগীরের সৌজন্য সাক্ষাৎ ‎লোডশেডিং বন্ধের দাবিতে বরিশালে বাসদের বিক্ষোভ ‎নিরাপদ সড়কের দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ দপদপিয়া সেতুতে বাস-থ্রি-হুইলার সংঘর্ষে ববি শিক্ষার্থী ইয়াসিনসহ নিহত ৩, জাতীয় ছাত্রশক্তির শোক দপদপিয়া সেতুতে বাস-থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষ, ববি শিক্ষার্থী সহ নিহত ২

সড়ক অবরোধ করে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার / ১৭২ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৫ জুন, ২০২৫

আবাসন সংকট দূর করাসহ পাঁচ দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছে সরকারি বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা।

আজ বুধবার সকাল ১০ টায় কলেজের জিরো পয়েন্টে জড়ো হয় শিক্ষার্থীরা। তারা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয়।

পরে বেলা ১১ টা থেকে প্রায় ঘন্টাব্যাপী বিএম কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে নগরীর নতুন বাজার থেকে নথুল্লাবাদ সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীরা জানান, বিএম কলেজে ৩০ হাজারের বেশি শিক্ষার্থী পড়াশুনা করছে। অথচ তাদের জন্য প্রয়োজনীয় আবাসনের ব্যবস্থা নেই। যা রয়েছে তার অবস্থাও বেহাল। বৃষ্টি হলে কলেজ ক্যাম্পাসে জলাবদ্ধতার সৃষ্টি হয়। তাই তারা জলাবদ্ধতা নিরসন করে রাস্তা ড্রেন সংস্কারের দাবি করেন।

এছাড়াও শিক্ষার্থীরা মাঠ ভরাট, কলেজের অডিটোরিয়াম সংস্কার, বিভিন্ন ডিপার্টমেন্টের সংস্কার ও শিক্ষক সংকট দূর করে পর্যাপ্ত শিক্ষক নিয়োগের দাবি তুলে ধরেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আরো জানিয়েছেন, যতদিন পর্যন্ত তাদের দাবি মানা না হবে ততোদিন পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন থেকে সরে দাড়াবে না।

বিএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. তাইজুল ইসলাম জানিয়েছেন, তিনি শিক্ষার্থীদের সাথে কথা বলে তিনদিনের সময় চেয়েছেন। এরমধ্যে বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্টদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/