• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম
প্রতিকূল আবহাওয়ায় পিছিয়েছে চরমোনাই অগ্রহায়ণ মাহফিল, নতুন তারিখ ঘোষণা বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দী বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০ কুয়াকাটায় থেকে উদ্ধার নিখোঁজ বিচারক বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন-ভাঙচুর ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

প্লাস্টিক দূষণ আর নয় ; বন্ধ করার এখনই সময়

স্টাফ রিপোর্টার / ২০০ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৫ জুন, ২০২৫

“প্লাস্টিক দূষণ আর নয়; বন্ধ করার এখনই সময়” শ্লোগানকে সামনে রেখে বরিশালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিভাগীয় ও জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের আয়োজনে আজ বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার।

জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, বরিশাল পরিবেশ অধিদপ্তরের পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ (ট্রাফিক) উপ-পুলিশ কমিশনার মো. শরফুদ্দিন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফেরদৌসী জামান তনু।

বক্তারা প্লাস্টিক দূষণের ভয়াবহতা, পরিবেশ সচেতনতা এবং পরিবেশ সংরক্ষণের প্রয়োজনীয়তা নিয়ে ব্যাপক আলোচনা করে পরিবেশ রক্ষায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এরপূর্বে সকাল দশটায় নগরীর লেডিস ক্লাব প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/