• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম
মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক! হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে গোলাম নবী আলমগীরের সৌজন্য সাক্ষাৎ ‎লোডশেডিং বন্ধের দাবিতে বরিশালে বাসদের বিক্ষোভ ‎নিরাপদ সড়কের দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ দপদপিয়া সেতুতে বাস-থ্রি-হুইলার সংঘর্ষে ববি শিক্ষার্থী ইয়াসিনসহ নিহত ৩, জাতীয় ছাত্রশক্তির শোক দপদপিয়া সেতুতে বাস-থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষ, ববি শিক্ষার্থী সহ নিহত ২

বঙ্গোপসাগরে লঘুচাপ, বন্দরে সতর্কতা

দর্পন ডেস্ক / ২০১ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৫ জুন, ২০২৫

বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই কারণে দেশের উপকূলীয় এলাকাসহ বিভিন্ন জায়গায় দমকা বা ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে। দেশের চার সমুদ্র বন্দরে এরইমধ্যে জারি করা হয়েছে সতর্কতা।

আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে এবং উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/