• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা, প্রধান আসামির জামিন বরিশালের ৮ কলেজে একাদশে ভর্তি হয়নি কোনো শিক্ষার্থী দুজন মানুষের স্বপ্নে কি যোগাযোগ হওয়া সম্ভব বরিশালে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তিনবন্ধু নিহত

কলাপাড়ায় সাব রেজিস্টার কার্যালয়ের কর্মচারী ও দলিল লেখকদের অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা

কলাপাড়া প্রতিনিধি / ২৮৯ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

পটুয়াখালীর কলাপাড়া সাব-রেজিষ্টার কার্যালয়ের স্থায়ী কর্মচারী, নকল নবীশ ও দলিল লেখকদের দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদার করনের লক্ষ্যে অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা সাব রেজিস্টার কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন কলাপাড়া সাব রেজিস্টার কাজী নজরুল ইসলাম।

উপজেলা সাব রেজিস্টার কার্যালয়ের আয়োজনে অভ্যন্তরীণ এ প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা সাব রেজিস্টার বিজয় দ্বিগ গাইন ও কলাপাড়া সাব রেজিস্টার কাজী নজরুল ইসলাম।
কর্মশালায় ৭০ জন দলিল লেখক, ২৪ জন নকল নবীশ সহ সাব রেজিস্টার কার্যালয়ের স্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
উপজেলা সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলাম বলেন, অভ্যন্তরীণ‌‌ প্রশিক্ষণ কর্মশালার মূল লক্ষ্য হলো দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদার করা। ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে। যাতে মানুষ সাব রেজিস্টার কার্যালয়ে এসে সেবা পেয়ে সন্তুষ্ট হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/