• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালের ৮ কলেজে একাদশে ভর্তি হয়নি কোনো শিক্ষার্থী দুজন মানুষের স্বপ্নে কি যোগাযোগ হওয়া সম্ভব বরিশালে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তিনবন্ধু নিহত বরিশাল বিএম কলেজের উপাধ্যক্ষ হলেন অধ্যাপক জাবের আহমেদ সিজারিয়ান এর পর মাইশার মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ পরিবারের বিএম কলেজের ম্যানেজমেন্ট ফেস্ট অনুষ্ঠিত ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীতে বরিশালে দুই কলেজের যৌথ ম্যারাথন টানা ছয় দিন ধরে কমছে তেলের দাম, নামল ৯৮ ডলারে অপরাধ ও দুর্নীতি নির্মূলে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমকে এগিয়ে আসতে হবে: এমপি সরওয়ার উজিরপুরে নতুন এসিল্যান্ড উম্মে সালমা খানুন, ফুলেল শুভেচ্ছায় বরণ

কলাপাড়ায় প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

কলাপাড়া উপজেলা প্রতিনিধি / ১৩০ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ৬ জুলাই, ২০২৬

“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয় নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর  উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা চত্বর থেকে একটি র‍্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো.আরিফুজ্জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব হাজী হুমায়ূন  সিকদার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলাপল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আরাফাত হোসেন,উপজেলা সমবায় অফিসার আব্বাস উদ্দিন,  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, কলাপাড়া পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) চেয়ারম্যান ফোরকান তালুকদার সহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। সভায় প্রান্তিক পর্যায়ের কৃষক-কৃষানীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন।
সভায় বক্তারা, টেকসই ও উন্নত বাংলাদেশ গড়তে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, কৃষি ভিত্তিক উন্নয়ন, গ্রামীন অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও ডিজিটাল সংযোগ অপরিহার্য। তাই গ্রামীন এলাকার উন্নয়নে সরকারকে আরও কার্যকরী পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান।
অনুষ্ঠান শেষে বিআডিবির আওতাধীন সফলভোগী  সদস্যের মাঝে ঋণ ও কিশোরী সদস্যের মাঝে সঞ্চয় প্রণোদনার চেক বিতরণ। প্রধানমন্ত্রী অঙ্গীকার ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে সমবায়ী সফলভোগী সদস্যের মাঝে গাছের চারা বিতরন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/