• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম
প্রতিকূল আবহাওয়ায় পিছিয়েছে চরমোনাই অগ্রহায়ণ মাহফিল, নতুন তারিখ ঘোষণা বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দী বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০ কুয়াকাটায় থেকে উদ্ধার নিখোঁজ বিচারক বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন-ভাঙচুর ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

ইট দিয়ে চার বছরের শিশুর মাথা থেতলে দিয়েছে যুবলীগ নেতা

স্টাফ রিপোর্টার / ২৩০ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে চার বছরের শিশুর কন্যার মাথা ইট দিয়ে থেতলে দিয়েছে ওয়ার্ড যুবলীগের সভাপতি ও তার লোকজনে। মুমূর্ষ অবস্থায় ওই শিশুকে প্রথমে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ও পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার (২৪ জুন) সকাল নয়টার দিকে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার পূর্ব ভংগা গ্রামে।

আহতের বাবা সেলিম হাওলাদার অভিযোগ করে বলেন, আমি ও আমার ভাইয়েরা চাকরির সুবাদে ঢাকায় থাকি। মঙ্গলবার সকালে আমার বাসার দরজার সামনে একটি সিঁড়ি নির্মানের কাজ শুরু করা হয়। এসময় একই বাড়ির মৃত মান্নান মুন্সির ছেলে ৬ নংওয়ার্ড যুবলীগের সভাপতি আবু বক্কর মুন্সি, ভাই কবির মুন্সি ও তাদের মা ফাহিমা বেগম ওই জমি তাদের দাবি করে সিঁড়ি নির্মানে বাঁধা প্রধান করেন।

এ নিয়ে বাগবিতন্ডার একপর্যায়ে উল্লেখিতরা ইট দিয়ে পিটিয়ে আমার (সেলিম) স্ত্রী হাসিনা বেগমকে আহত ও চার বছরের শিশু কন্যা সাফা খানমের মাথা থেতলে দিয়েছে।

সেলিম হাওলাদার আরও বলেন, স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য আমার স্ত্রী ও শিশু কন্যা সাফাকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলেও চিকিৎসকেরা আশঙ্কাজনক অবস্থায় শিশু কন্যা সাফাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে প্রেরণ করেছেন।

এ ঘটনায় কাজিরহাট থানায় আহত শিশুর মা হাসিনা বেগম বাদি হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। কাজিরহাট থানার ওসি মো. মিজানুর রহমান জানিয়েছেন, অভিযোগের তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/